Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ার বাজারে নতুন বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে

    নভেম্বর ৬, ২০২৪ ৪:২২ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ছাত্র-জনতার গণ আন্দোলনে দেশে থেকে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। দেশের ক্ষমতায় বসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নিয়োগ দেওয়া হয় নতুন চেয়ারম্যান। শেয়ার বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়। ফলে বিনিয়োগের জন্য শেয়ার বাজারে ফিরতে শুরু করেন বিনিয়োগকারীরা। সেপ্টেম্বরের মতো অক্টোবরের নতুন নতুন বিনিয়োগকারী শেয়ার বাজারে ফিরেছেন।

    সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে, সব কিছু ছাপিয়ে সেপ্টেম্বরের মতো অক্টোবর মাসেও শেয়ার বাজারে বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে।

    সিডিবিএল জানিয়েছে, অক্টোবরের শেষ কর্মদিবস শেয়ার বাজারে বিনিয়োগাকরীদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব (বিও) দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৭ হাজার ৩৬০টিতে। সেপ্টেম্বরের শেষ দিন এই সংখ্যা ছিল ১৬ লাখ ৭৩ হাজার ৮১৭টি। অর্থাৎ সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে বিনিয়োগাকীদের বিও হিসাব বেড়েছে ৩ হাজার ৫৪৩টি।

    অক্টোবরের শেষদিন পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১২ লাখ ৫৬ হাজার ৯৩৩টিতে। আর সেপ্টেম্বরের শেষদিন এই সংখ্যা ছিল ১২ লাখ ৫৪ হাজার ১২৭টিতে। মাসটিতে পুরুষ বিও হিসাব বেড়েছে ২ হাজার ৮০৬টি।

    আলোচ্য মাসে নারী বিও হিসাব ৬৬০টি বেড়েছে। অক্টোবরের শেষদিন নারী বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ৫৫টিতে। আর সেপ্টেম্বরের শেষদিন নারী বিও হিসাব ছিল ৪ লাখ ২ হাজার ৩৯৫টি।

    অক্টোবর মাসে কোম্পানির বিও হিসাব বেড়েছে ৭৭টি। অক্টোবরের শেষদিন এই বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৭২টিতে। সেপ্টেম্বরের শেষদিন কোম্পানি বিও হিসাব ছিল ১৭ হাজার ২৯৫টি।

    এদিকে অক্টোবরের শেষ কর্মদিবস দেশে অবস্থারত বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ১৩ হাজার ৩৩টিতে। সেপ্টেম্বরের শেষ কর্মদিবস এই সংখ্যা ছিল ১৬ লাখ ৯ হাজার ৫৫৩টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশে অবস্থানরত বিনিয়োগকারীদের বিও হিসাব ৩ হাজার ৪৮০টি বেড়েছে।

    তবে সেপ্টেম্বর মাসে বিদেশী বা প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে। অক্টেবরে তাদের হিসাব ১৪টি কমে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৫৫টিতে। সেপ্টেম্বর মাসের শেষ কর্মদিবস বিদেশী বা প্রবাসীদের বিও হিসাব ছিল ৪৬ হাজার ৯৬৯টি।

    বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশে রাজনৈতিক না থাকায় শেয়ার বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। যদিও সেপ্টেম্বর মাসের মতো অক্টোবরেও শেয়ার বাজার নানান ঘটনার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। আশা করা যাচ্ছে অচিরেই শেয়ার বাজার তার নিজস্ব গতিতে ফিরে আসবে। ●
    অকা/পুঁবা/ই/ সকাল, ৬ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.