Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ার বাজারে বিনিয়োগ তহবিলের মেয়াদ ও আকার বৃদ্ধির প্রস্তাব

    নভেম্বর ২৮, ২০২৪ ৪:০৩ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর ২০০ কোটি টাকার তহবিলের মেয়াদ ও আকার বাড়ানোর প্রস্তাব দিয়েছে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে তহবিলের আকার বাড়িয়ে ৩০০ কোটি টাকা ও এর মেয়াদ আগামী ৫ বছরের জন্য বাড়াতে অনুরোধ করা হয়েছে।

    বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এই মনসুরের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এ প্রস্তাব দেন। একই সঙ্গে শেয়ার বাজার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধরনের নীতি সহায়তাও চেয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ সভায় শেয়ার বাজার উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

    শেয়ার বাজারে বিনিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্যোগে ২০২০ সালে ২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে।  আগামী ফেব্রুয়ারিতে এর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এ মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর পাশাপাশি তহবিলের আকার বৃদ্ধির কথা বলা হয় বিএসইসির পক্ষ থেকে।

    বৈঠকে সরকারি খাতের ভালো কোম্পানিগুলোর শেয়ার বাজারে আনার পাশাপাশি বহুজাতিক ও ভালো মৌলভিত্তির কোম্পানি বাজারে আনতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো যাতে ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারকেও বেছে নেয়, সে বিষয়ে নীতিমালা করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

    এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন সিন্ধান্ত দেওয়া হয়নি। বিষয়গুলো পরবর্তীতে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ●
    অকা/পুঁবা/ই/ সকাল, ২৮ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.