Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সরকারি আমদানিতে বৈদেশিক মুদ্রার ৮০% ব্যয়

    জানুয়ারি ২৮, ২০২৩ ৭:৩৫ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের বৈদেশিক মুদ্রার ৮০ শতাংশই ব্যয় করেছে সরকারি আমদানিতে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

    ওই সূত্র জানিয়েছে, চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ৭৮০ কোটি ডলার বিক্রি করেছে, যার মধ্যে ৭২০ কোটি ডলার খাদ্য, সার ও জ্বালানি সামগ্রী আমদানির জন্য দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে।

    গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১ হাজার ৬৮ কোটি ডলারের পণ্য আমদানি হয়। এর মধ্যে সরকারিভাবে পণ্য আমদানি হয় ৮৪১ কোটি ডলারের, যা উল্লেখিত সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে হওয়া মোট আমদানির ৮০ শতাংশ।

    চলতি অর্থবছরের প্রথমার্ধে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক আমদানি ঋণপত্র (এলসি) খোলে ২৮৫ কোটি ডলারের, যা উল্লেখিত সময়ে ব্যাংকটির মোট আমদানি ব্যয়ের ৯৪ শতাংশ। ওই সময়ে বেসরকারিভাবে মাত্র ১৬১ মিলিয়ন ডলারের এলসি নিষ্পত্তি হয়।

    এইকভাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মোট আমদানির মধ্যে সরকারি আমদানির হার ছিল ৬৮ শতাংশ, জনতা ব্যাংকের মোট আমদানির মধ্যে সরকারি আমদানির হার ছিল ৭৭ দশমিক ৪৩ শতাংশ এবং রূপালী ব্যাংকের মোট আমদানির মধ্যে সরকারি আমদানির হার ছিল ৮০ শতাংশ।

    ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে আসায় বেসরকারি ব্যাংকগুলোর কাছে বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রি কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। আমদানিকারক যদি সরকার হয় এবং বিদেশ থেকে আনা সামগ্রীগুলো যদি সত্যিই প্রয়োজনীয় বলে প্রতীয়মান হয়, কেবল সেক্ষেত্রেই ডলার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

    সাধারণত সরকারিভাবে আমদানি করা পণ্যের মধ্যে থাকে চাল, গম, সার ও জ্বালানি তেল। তবে খাদ্য আমদানির যে তথ্য রয়েছে তাতে দেখা গেছে, গত ২০২১-২২ অর্থবছরে দেশের বেসরকারি খাতেই সবেচেয়ে বেশি খাদ্য আমদানি হয়। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসেও একই চিত্র দেখা গেছে।

    তবে সাম্প্রতিক সময়ে আমদানি ঋণপত্র বা এলসি খোলার পরিমাণ কমে যাওয়ায় রমজানের আগে প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি নিয়ে ব্যবসায়ী ও বেসরকারি আমদানিকারকদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। তারা বলছেন, রমজানের সময় সাধারণত খেজুর, ছোলা, ভোজ্যতেল ও চিনির মতো পণ্যের চাহিদা ব্যাপক বেড়ে যায়, যার বেশির ভাগই আমদানি করতে হয়। আর রমজানে এসব খাদ্যপণ্যের সরবরাহ বিঘ্নিত হলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।

    অকা/ব্যাংখা /দুপুর, ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    সরকারি আমদানিতে বৈদেশিক মুদ্রার ৮০% ব্যয়

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.