Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সূচকের সাথে বেড়েছে লেনদেন

    জানুয়ারি ২০, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের শেয়ার বাজারে সপ্তাহের দ্বিতীয় দিনেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দিনশেষে সূচকের সাথে বেড়েছে লেনদেন। সংশ্লিষ্টরা বলছেন, পতনের ধারা থেকে বেরিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে শেয়ার বাজার।

    বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। একই সাথে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। ২০ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ছিল ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে মূল্যসূচক ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। এতে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই উভয় শেয়ার বাজার মূল্যসূচক বেড়েছে। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল নিম্নমুখী। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই শেয়ার বাজার ছিল নিম্নমুখী। এমন পরিস্থিতিতে এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ২৬৫৮ কোটি টাকা। একই সাথে প্রধান মূল্যসূচক কমেছে ৬০ দশমিক ৫১ পয়েন্ট।

    ২০ জানুয়ারি ডিএসইতে লেনদেনের শুরুতেই বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম ছিল ঊর্ধ্বমুখী। এতে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী দেখা যায়। ২০ জানুয়ারি দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। একই সাথে দাম কমেছে ৮১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এ দিকে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়েছে। দিনশেষে ডিএসইএক্সের অবস্থান ছিল পাঁচ হাজার ১৯৫ পয়েন্টে।

    বাজার পর্যালোচনায় দেখা যায় ২০ জানুয়ারি বাছাই করা ভালো কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়েছে। দিনশেষে ডিএসই-৩০ সূচক বেড়ে দাঁড়িয়েছে ১৯২৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে দিনশেষে ১১৭১ পয়েন্টে। ২০ জানুয়ারি ডিএসইতে মোট ৪২৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হাতবদল হয়েছিল ৩৬৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট।

    এ দিকে ২০ জানুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৯১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৪৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ৯৪৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪০ দশমিক ৮১ পয়েন্ট কমে ১১ হাজার ৮২৩ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। ২০ জানুয়ারি সিএসইতে ২০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১২টি কোম্পানির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে দুই কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল তিন কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    জিপিএইচ ইস্পাতের পরিচালকের শেয়ার হস্তান্তর- শেয়ার বাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের একজন উদ্যোক্তা ও পরিচালকের দুই কোটি ৫০ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ২০ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যে দেখা যায় কোম্পানিটির একজন উদ্যোক্তা ও পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি তার হাতে থাকো কোম্পানিটির দুই কোটি ৫০ লাখ শেয়ার হস্তান্তর করেছেন। তিনি সাদমান সাইকা সেফা ও সালেহিন মুশফিক সাদাফের কাছে পৃথকভাবে এক কোটি ২৫ লাখ শেয়ার হস্তান্তর করেছেন।

    শেয়ার কিনলেন ২ কোম্পানির এমডি ও পরিচালক- শেয়ার বাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের লিমিটেডের একজন মনোনীত পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয়সম্পন্ন করেছেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যে দেখা যায় এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা: আরিফ দৌলা। তিনি কোম্পানিটির ছয লাখ শেয়ার ক্রয়সম্পন্ন করেছেন। এর আগে তিনি গত ৯ জানুয়ারি উল্লিখিত পরিমাণ শেয়ার কেমার ঘোষণা দেন। এ দিকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের লিমিটেডের একজন মনোনীত পরিচালক এ কে এম সদরুল ইসলাম কোম্পানিটির ৫১৫টি শেয়ার ক্রয়সম্পন্ন করেছেন। ●

    অকা/পুঁবা/ফর/রাত/২০ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.