Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    হোমল্যান্ডের স্বপদে ফিরলেন ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল ● অপসারণ আদেশ স্থগিত

    অক্টোবর ১২, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণUpdated:অক্টোবর ১২, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    তারেক আবেদীন ●

    হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ফিরে এসেছেন ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল। ১২ অক্টোবর সকালে রাজধানীর মতিঝিলস্থ হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ে এসে অফিস করেছেন তিনি । বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর দেয়া কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ থেকে তাঁর অপসারণ আদেশ উচ্চ আদালত ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করে। সে চিঠি নিয়ে বীমা অফিস করেছেন বলে কোম্পানি সচিব মোহাম্মদ আলী মিয়া অর্থকাগজকে জানান। তিনি আদালতের আদেশ নিয়ে কোম্পানির চেয়ারম্যান জামাল উদ্দিনের সঙ্গে দেখা করেন। সহকর্মিদের নিয়ে তাঁর কক্ষে বসে আলোচনা করেন তিনি।

    জানা গেছে, ১১ অক্টোবর হাইকোর্ট ডিভিশনের যৌথ বেঞ্চ ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণে বীমা খাতের নিয়ন্ত্রক আইডিআরএ’র দেয়া আদেশ ৩ মাস স্থগিত ঘোষণা করেছেন। সেই প্রেক্ষিতে তিনি বীমা কোম্পানিতে যোগ দিয়েছেন।

    বিশেষ নিরীক্ষককে ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের হিসাব তথ্য না দেয়ার অভিযোগে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণ করে বীমা খাতের নিয়ন্ত্রক আইডিআরএ। ২১ সেপ্টেম্বর প্রেরিত সে চিঠিতে স্বাক্ষর করেন আইডিআর‘র নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। এ চিঠির আগে কারণ দর্শানোর জবাবে বীমা নির্বাহী ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল তাঁর পূর্বেকার মুখ্য নির্বাহী কর্মকর্তার সময়কার উত্থাপিত অনিয়ম যাচাইয়ে নিরীক্ষককে অধিকাংশ তথ্য ও উপাত্ত দেন। জবাবে তিনি নিয়ন্ত্রককে এটাও জানান ২০২২ সালের ২৪ মে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এ তিনি যোগদান করেছেন।

    হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ থেকে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর অপসারণের চিঠি এবং ড. বিশ্বজিৎ কুমার মন্ডলের পুঙ্খানুপুঙ্খ উত্তরসহ অর্থকাগজ অনলাইন গত ২৪ সেপ্টেম্বর দীর্ঘ এক প্রতিবেদন প্রকাশ করে।

    নাম প্রকাশে অনিচ্ছুক অভিজ্ঞ একাধিক প্রধান বীমা নির্বাহী অর্থকাগজকে জানান, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ থেকে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনেকটা অন্যায়ভাবে অপসারণ করেছে। আগের এমডির অনিয়ম ও অপরাধের দায় কেন ড. বিশ্বজিৎ নিবেন? ‘চুরি’ করলেন যিনি তার কিছুই হলো না; আর চাকরি যাবে নিরপরাধী মন্ডলের? অভিভাবক হিসেবে আইডিআরএ’র কাজটি মোটেও উচিত হয়নি।  ●

    অকা/জীবীকো/বিচি/ রাত, ১২ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    মালয়েশিয়ায় চিকিৎসায় নতুন সুবিধা পেলো শান্তা লাইফের গ্রাহকরা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.