Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    আগস্ট ৩, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেকেই লগ-ইন, মেসেজ পাঠানো, ছবি-ভিডিও আপলোড বা ডাউনলোডের সমস্যায় পড়ছেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এ ধরনের সমস্যার সবচেয়ে সাধারণ কারণ হলো দুর্বল বা অস্থিতিশীল ইন্টারনেট সংযোগ।

    হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে লগ-ইন করার পর যদি হলুদ ব্যানারে ‘Computer not connected’ লেখা দেখা যায়, তাহলে বুঝতে হবে ডিভাইসটি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত নয় বা সংযোগে সমস্যা আছে।

    সমস্যা সমাধানে প্রথমে ইন্টারনেট সংযোগ পরীক্ষা করার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ। ইন্টারনেট ঠিক থাকলেও সমস্যা থাকলে কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে।

    প্রথমে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ বন্ধ করে আবার চালু করতে হবে। এরপরও কাজ না হলে অ্যাপ থেকে লগ-আউট করে পুনরায় লগ-ইন করতে হবে। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপটি আনইনস্টল করে নতুন করে ডাউনলোড করা যেতে পারে।

    এ ছাড়া কম্পিউটার বন্ধ করে অন্তত ৩০ সেকেন্ড অপেক্ষা করে আবার চালু করলেও অনেক সময় সংযোগ সমস্যার সমাধান হয়।

    হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অফিস, বিশ্ববিদ্যালয় বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকেও অনেক সময় সংযোগে সমস্যা তৈরি হতে পারে। এ ক্ষেত্রে অন্য কোনো নেটওয়ার্ক বা মোবাইল হটস্পট ব্যবহার করে দেখতে বলা হয়েছে।

    কিছু নেটওয়ার্কে হোয়াটসঅ্যাপের ট্রাফিক বন্ধ থাকায় সমস্যা হতে পারে। তাই নেটওয়ার্ক সেটিংসে ‘web.whatsapp.com’ বা ‘whatsapp.net’-এর ট্রাফিক অনুমোদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

    এ ছাড়া নিরাপদ ও ভালো অভিজ্ঞতার জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    সর্বশেষ হালনাগাদ 1 week আগে

    ডেস্কটপ হোয়াটসঅ্যাপ

    এই বিষয়ে আরও সংবাদ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    শূন্য মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

    ইউরোপে চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক উড়োজাহাজ

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বাণিজ্য সম্পর্ক জোরদারে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ৩ প্রস্তাব

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    আইপিডিসির ব্যবসায় ধস বাড়ছে খেলাপি ঋণ

    রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল ৯৭ বার

    চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.