Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অর্জন হয়নি রফতানি আয়ের লক্ষ্যমাত্রা

    ডিসেম্বর ৬, ২০২৩ ৪:৫৩ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চলতি অর্থবছরের (২০২৩-২৪) পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে। পাঁচ মাসে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল দুই হাজার ৪৪৯ কোটি মার্কিন ডলার। আয় হয়েছে দুই হাজার ২২৩ কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে ৯.২৩ শতাংশ।

    আর গত বছর একই সময় আয় হয়েছে দুই হাজার ১৯৪ কোটি ডলার। গত বছরের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ১.৩০ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রফতানি আয়ের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

    পরিসংখ্যান থেকে আরও জানা যায়, একক মাস হিসেবে নভেম্বর মাসে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সঙ্গে গত বছর একই সময়ের তুলনায় প্রবৃদ্ধিও কমেছে। নভেম্বরে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫২৫ কোটি ডলার। আয় হয়েছে ৪৭৮ কোটি ডলার। আয় কম হয়েছে ৮.৯৪ শতাংশ। আর গত বছর একই সময় আয় হয়েছে ৫০৯ কোটি ডলার। সেক্ষেত্রে প্রবৃদ্ধি কমেছে ৬.০৫ শতাংশ।

    ইপিবির তথ্যমতে, জুলাই-নভেম্বর মাসে গার্মেন্ট পণ্য রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল দুই হাজার ৬৪ কোটি ডলার। আয় হয়েছে এক হাজার ৮৮৩ কোটি ডলার। আয় কম হয়েছে ৮.৭৯ শতাংশ। একইভাবে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৩ কোটি ডলার। আয় হয়েছে ৪২ কোটি ডলার। আয় কম হয়েছে ১৯.৯৩ শতাংশ।

    এছাড়া উৎপাদিত পণ্য রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় দুই হাজার ৩৯৩ কোটি ডলার। আয় হয়েছে দুই হাজার ১৬৩ কোটি ডলার। আয় কমেছে ৯.৬২ শতাংশ। আর গত বছরের একই সময় আয় হয়েছে দুই হাজার ১৩০ কোটি ডলার। সেক্ষেত্রে প্রবৃদ্ধি বেড়েছে ১.৫১ শতাংশ। 

    প্লাস্টিক পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয় ১০ কোটি ডলার। আয় হয়েছে ৯ কোটি ডলার। আয় কম হয়েছে ১৪.৭৬ শতাংশ। পাশাপাশি কৃষিপণ্য রফতানিতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৬ কোটি ডলার। আয় হয়েছে ৪২ কোটি ডলার। আয় বেশি হয়েছে ১৩.৯৩ শতাংশ।

    পাট ও পাটজাত পণ্য রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪০ কোটি ডলার। আয় হয় ৩৬ কোটি ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় আয় কম হয়েছে ১০.১৮ শতাংশ। পাশাপাশি গত অর্থবছরের একই সময় আয় হয় ৪০ কোটি ডলার। সেক্ষেত্রে প্রবৃদ্ধি কম হয়েছে ১০.৯৯ শতাংশ।

    অকা/প্র/ সকাল/৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ`

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    অর্জন হয়নি রফতানি আয়ের লক্ষ্যমাত্রা

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.