নিজস্ব প্রতিবেদক>
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল (লাল) কেনার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই মসুর ডাল কেনা হচ্ছে। এই চালানে ডাল কিনতে সরকারের মোট খরচ হবে ৮৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা। সে হিসাবে প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭৪ টাকা ৮৬ পয়সা। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড সরকারের কাছে এই ডাল সরবরাহ করবে।
এদিকে, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একই বৈঠকে মসুর ডালের পাশাপাশি টিসিবির জন্য পরিশোধিত সয়াবিন তেল কেনার পৃথক প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশের নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির লক্ষ্যে টিসিবির ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিয়মিতভাবে এসব পণ্য কিনছে সরকার।
সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

