Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আইপিও অনুমোদন সহজ করার সুপারিশ

    অক্টোবর ৩, ২০২৪ ৫:৪৯ পূর্বাহ্ণUpdated:অক্টোবর ৩, ২০২৪ ৫:৪৯ পূর্বাহ্ণ27
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনের প্রক্রিয়া সহজ করাসহ একগুচ্ছ সুপারিশ জানিয়েছেন পুঁজি বাজার সংশ্লিষ্টরা। পুঁজি বাজারের সার্বিক সংস্কারের লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে তারা এসব সুপারিশ করেন।

    বিএসইসির ডাকা এই মতবিনিময় সভায় ২ অক্টোবর ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (এসিআরএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

    বিএসইসি ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসি কমিশনার মু. মোহসিন চৌধুরী, বিএসইসি কমিশনার মো: আলী আকবর, বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ এবং বিএসইসির নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন বলে বিএসইসি থেকে জানানো হয়েছে।

    সভায় বিএসইসি চেয়ারম্যান ডিএসই, সিএসই, সিডিবিএল, ইস্যুয়ার বা তালিকাভুক্ত কোম্পানি, স্টক ব্রোকার ও ডিলার প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, ক্রেডিট রেটিং এজেন্সি, সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান, নিরীক্ষা প্রতিষ্ঠান, নিরীক্ষা সংস্থার নিয়ন্ত্রণের জন্য দায়বদ্ধ সরকারি নিয়ন্ত্রক সংস্থা এফআরসিসহ সবাইকে স্ব স্ব অবস্থান থেকে যথাযথভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

    সমৃদ্ধ ও সফল পুঁজি বাজার গড়তে শুধু বিএসইসি নয় বরং পুঁজি বাজারের সাথে সম্পৃক্ত সব প্রতিষ্ঠানকে তাদের প্রত্যেকের অবস্থান থেকে নিয়মমাফিক দায়িত্ব পালন করতে হবে এবং পুঁজি বাজারের উন্নয়ন ও সংস্কারে অবদান রাখতে হবে বলে উল্লেখ করেন খন্দকার রাশেদ মাকসুদ। সভায় ডিবিএ, বিএমবিএ, এসিআরএবি, বিএপিএলসি, এফআরসি, আইসিএবি ও আইসিএমএবির শীর্ষ প্রতিনিধিরা দেশের পুঁজি বাজারের সার্বিক সংস্কার বিষয়ে মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় পুঁজি বাজারের উন্নয়ন ও বিকাশের পথে বিদ্যমান বিভিন্ন অন্তরায় কিংবা প্রতিবন্ধকতার কথাও উঠে আসে।

    সভায় তালিকাভুক্ত প্রতিষ্ঠান, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনসহ সমগ্র পুঁজি বাজারের রেগুলেটরি কাঠামোর সংস্কার, পুঁজি বাজারের মনিটরিং কার্যক্রম শক্তিশালীকরণ, সুশাসন নিশ্চিতকরণ, সিকিউরিটিজ আইনের যথাযথ পরিপালন বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর সাথে সাথে যথাযথ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিশ্চিতকরণ, বিনিয়োগ শিক্ষার প্রসার ও বিকাশের উদ্যোগ নেয়ার প্রস্তাব উঠে আসে।

    এ ছাড়া পুঁজি বাজার বিষয়ে ভালো মানের গবেষণা পরিচালনার উদ্যোগ গ্রহণ ও উৎসাহিতকরণের সাথে সাথে গবেষণালব্ধ জ্ঞানের আলোকে সংস্কারের উদ্যোগ গ্রহণ, আইপিও লিস্টিংয়ের রুলস ও আইপিও অনুমোদনের প্রক্রিয়া সহজীকরণ এবং সরকারি প্রতিষ্ঠান ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে ডিরেক্ট লিস্টিং করার প্রক্রিয়া পুনরায় চালুকরণ, তালিকাভুক্ত কোম্পানিগুলোর ট্যাক্স বেনিফিট যুক্তিসঙ্গতকরণের জন্য প্রয়োজনীয় সংস্কার আনয়ন, লভ্যাংশ ও ক্যাপিটাল গেইনের ওপর কর আরোপের নীতির সংস্কারের জন্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জাতীয় অর্থায়ন কৌশলপত্র তথা বাজেটে দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা উঠে আসে।

    এর আগে ৩০ সেপ্টেম্বর পুঁজি বাজারের সার্বিক সংস্কার সংক্রান্ত বিষয়ে বিএসইসির সাথে ডিএসই, সিএসই, সিডিবিএল, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের শীর্ষ নির্বাহীদের

    নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আগামীতেও পুঁজি বাজারের সার্বিক সংস্কার বিষয়ে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, সম্পৃক্ত নিয়ন্ত্রক সংস্থাসহ অন্য সব পুঁজি বাজার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন, চেম্বার, এজেন্সি এবং বিনিয়োগকারীদের সংগঠনের সাথে মতবিনিময় সভা করা হবে। সংস্কারের চলমান প্রক্রিয়া অনুসরণ করে দেশের পুঁজি বাজার সংশ্লিষ্ট সবার মতামত ও অংশগ্রহণ এবং অংশীজনদের সহযোগিতায় একটি স্বচ্ছ ও সমৃদ্ধ পুঁজি বাজার গড়ে তুলতে বিএসইসি কাজ করছে। ●

    অকা/পুঁবা/ফর/সকাল/৩ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.