Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আইসিডি খাতে বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার

    জুন ২১, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    দেশের লজিস্টিকস ও বন্দর খাতে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন এনেছে সরকার। বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) ও অফ-ডক সুবিধা পরিচালনায় বিদেশি মালিকানার দীর্ঘদিনের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। এর ফলে আগামী ১ জুলাই থেকে বিদেশি বিনিয়োগকারীরা এসব প্রতিষ্ঠানে শতভাগ মালিকানা নিয়ে বিনিয়োগ ও পরিচালনার সুযোগ পাবেন।

    জাতীয় বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সিদ্ধান্তের ঘোষণা দেন। সংশ্লিষ্টদের মতে, এটি বাংলাদেশের লজিস্টিকস শিল্পে এক যুগান্তকারী পরিবর্তন, যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।

    এতদিন বিদেশি অপারেটরদের স্থানীয় অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হতো এবং স্থানীয় উদ্যোক্তারাই নিয়ন্ত্রণমূলক মালিকানা ধরে রাখতেন। নতুন নীতির আওতায় বৈশ্বিক লজিস্টিকস ও বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো এখন স্বাধীনভাবে আইসিডি ও অফ-ডক স্থাপন এবং পরিচালনা করতে পারবে।

    বিশ্লেষকদের মতে, রফতানি বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়নের গতি বৃদ্ধি এবং পণ্য পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম বাড়ার সঙ্গে সঙ্গে কনটেইনার পরিচালনা ও সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন হবে, যা নতুন বিনিয়োগের মাধ্যমে সহজতর হতে পারে।

    বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে বেসরকারি খাতে পরিচালিত ২৪টি আইসিডি রয়েছে। এসব ডিপোর সম্মিলিত ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৬ হাজার টিইইউ (টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট)। প্রতি মাসে এসব স্থাপনায় প্রায় ৯০ হাজার রপ্তানি কনটেইনার, ৫০ হাজার আমদানি কনটেইনার এবং ৬০ হাজার খালি কনটেইনার পরিচালনার সক্ষমতা রয়েছে। পাশাপাশি আরও তিনটি নতুন আইসিডি নির্মাণাধীন রয়েছে, যা আগামী এক-দুই বছরের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

    খাতসংশ্লিষ্টরা নীতিগত উদারীকরণকে ইতিবাচক হিসেবে দেখলেও তারা মনে করেন, শুধু মালিকানার বিধিনিষেধ তুলে দিলেই বড় আকারের বিদেশি বিনিয়োগ আসবে না। বিনিয়োগকারীরা অবকাঠামোর মান, বন্দর ব্যবস্থাপনার দক্ষতা, পরিবহন সংযোগ, ডিজিটাল সেবা এবং নীতিগত স্থিতিশীলতার বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করবে।

    বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদারের মতে, বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচালনাগত দক্ষতা ও দীর্ঘমেয়াদি মুনাফার নিশ্চয়তা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন, কাস্টমস কার্যক্রমের ডিজিটালাইজেশন এবং স্বচ্ছ ট্যারিফ কাঠামো নিশ্চিত করা গেলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে।

    অন্যদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য জাফর আলম মনে করেন, আন্তর্জাতিক অপারেটরদের অংশগ্রহণ দেশের লজিস্টিকস খাতে আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা সংস্কৃতি নিয়ে আসবে। এর ফলে কনটেইনার পরিচালনার গতি বাড়বে, সেবার মান উন্নত হবে এবং বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যক্রম গড়ে উঠবে। একই সঙ্গে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক সেরা চর্চা অনুসরণের সুযোগ সৃষ্টি হবে।

    বিশ্বের শীর্ষ বন্দর ও লজিস্টিকস অপারেটরদের মধ্যে ডিপি ওয়ার্ল্ড, মেডলগ, রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি), এপিএম টার্মিনালস এবং পিএসএ সিঙ্গাপুর ইতোমধ্যে বাংলাদেশের বন্দর ও অফ-ডক খাতে বিনিয়োগ করেছে অথবা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। নতুন নীতির ফলে এসব প্রতিষ্ঠানের অংশগ্রহণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

    বিশেষজ্ঞদের মতে, বিদেশি মালিকানার সীমা তুলে দেওয়া নিঃসন্দেহে একটি বড় সংস্কার। তবে এর প্রকৃত সুফল নির্ভর করবে অবকাঠামোগত উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দক্ষ জনশক্তি গড়ে তোলা, নীতিগত পূর্বানুমানযোগ্যতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর। এসব ক্ষেত্রে অগ্রগতি অর্জিত হলে বাংলাদেশ শুধু বিদেশি বিনিয়োগই আকর্ষণ করবে না, বরং দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্য কেন্দ্র হিসেবেও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    আইসিডি বিদেশি বিনিয়োগ রফতানি

    এই বিষয়ে আরও সংবাদ

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.