অর্থকাগজ প্রতিবেদন ●
বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে দেশে ডিজেল ও কেরোসিন তেলের দাম কমিয়ে সমন্বয় করেছে সরকার।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ৩১ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হবে।
সেই ল্েয প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার ১০৫.৫০ টাকা থেকে ০.৫০ টাকা কমিয়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৫.৫০ টাকা হতে ০.৫০ টাকা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি অকটেন ১২৫ ও পেট্রোল ১২১ টাকায় অপরিবর্তিত রেখেই দাম পুননির্ধারণ করা হয়েছে।
১ নভেম্বর রাত থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। ●
অকা/জ্বালানি/ফর/সন্ধ্যা/১ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

