Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আমানতের সুদহার বাড়ায় টাকা ফিরছে ব্যাংকে

    অক্টোবর ৭, ২০২৩ ৪:৪৩ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আমানতের সুদ হার বৃদ্ধি, নির্বাচনকে সামনে রেখে বিনিয়োগে স্লথ গতির কারণে মানুষের হাতের টাকা ফিরছে ব্যাংকে। চলতি বছরের (জুলাই-আগস্ট) দুই মাসে মানুষের হাতের প্রায় ৩৩ হাজার কোটি টাকা ব্যাংকিং সিস্টেমে ফিরেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট বলছে, চলতি বছরের জুন শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে ছিল ২.৯১ লাখ টাকা। আগস্ট শেষে এই পরিমাণ কমে দাঁড়িয়েছে ২.৫৮ লাখ টাকা।

    ব্যাংকাররা বলেন, ঋণ অনিয়মের কারণে ব্যাংকিং খাতে গ্রাহকের আস্থা কমে যাওয়া ও মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে মানুষের হাতে টাকার পরিমাণ বাড়ছিল। এখন ব্যাংকগুলোর আমানত সুদ হার ক্রমান্বয়ে বাড়ছে, এছাড়া নির্বাচনকে সামনে রেখে বিনিয়োগে অনিশ্চয়তায় হাতের টাকা ব্যাংকে ফিরছে।

    চলতি বছরের জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ ও আমানতের সুদের হারের সীমা তুলে দিয়েছে। এরপরে অনেক ব্যাংক তাদের আমানতের রেট বাড়িয়েছে। যার ফলে ব্যাংকগুলোতে ডিপোজিটের পরিমাণ বাড়ছে। যার ফলে তারল্য সংকটও কিছুটা নমনীয় হচ্ছে ব্যাংকগুলোর।

    একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গত কয়েকমাস ধরে বেসরকারি খাতের বিনিয়োগ ব্যাপক পরিমাণে কমছে।

    "এর অন্যতম কারণ রফতানি চাহিদা কমায় উৎপাদন ব্যয় কম। উৎপাদন ব্যয় বাড়লে মানুষের হাতের টাকাও বাড়ে। কারণ জিনিসপত্র কেনাকাটা ও কর্মচারিদের বেতন দিতে হয় অতিরিক্ত টাকা রাখতে হয়," বলেন তিনি।

    "ফ্ল্যাট ও প্লটের রেজিস্ট্রেশন ব্যয় বৃদ্ধি এবং বাসায় টাকা রাখার নিরাপত্তাজনিত ঝুঁকি থাকায় মানুষ হাতের টাকা এখন ব্যাংকে রাখছেন।"

    তিনি আরও বলেন, গত জুনে হঠাৎকরে ব্যাংকের বাইরে মানুষের হাতে ৩৬ হাজার কোটি টাকা বেড়েছে। এর অন্যতম কারণ ছিল কোরবানির ঈদ। ওই সময়ে ব্যবসায়ীর তাদের গরু বেচাকেনার টাকা ঘরে রেখেছেন।

    এদিকে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি চলতি বছরের আগস্টে দাঁড়িয়েছে ৯.৭৫%, যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া এই খাতের ঋণের প্রবৃদ্ধি গত নয় মাস যাবৎ ধারাবাহিকভাবে কমছে। যদিও গত বছরের আগস্টে এর পরিমাণ ছিল ১৪.০৭%।

    বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, "বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নেগেটিভ হওয়ার কারণ গ্লোবাল ইকোনমিক স্লোডাউন। এর কারণে দেশে-বিদেশে মূল্যস্ফীতি বেড়ে গেছে। এতে ব্যাংকগুলোর ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের ঋণ নেওয়া কমিয়েছে।"

    তিনি আরও বলেন, "নির্বাচন বড় একটি বিষয়। ব্যবসায়ীরা নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের বিনিয়োগে যাচ্ছে না। এছাড়া গ্লোবাল ডিমান্ড এখনও কমছে। গার্মেন্ট পণ্যের অর্ডার প্রায় ২০% এর মতো কমায় আমদানি কমে গেছে। যার কারণে বেসরকারি ঋণ প্রবাহ বাড়েনি।"

    যে কারণে মানুষের হাতের টাকা ফিরছে ব্যাংকে

    চলতি বছরের আগস্ট শেষে ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.১৮ লাখ কোটি টাকা। যা আগের মাস জুলাইতে ছিল ১৬.০৭ লাখ কোটি টাকা।

    এছাড়া চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ ছিল ১৫.৯৫ লাখ কোটি টাকা। তার আগের মাসে আমানতের পরিমাণ ছিল ১৫.৬৪ লাখ কোটি টাকা।

    কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে দেখা যায়, গত জুনে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় ছিল ৮.৪০%, সেটি জুলাইয়ে বেড়ে হয়েছে ৯.৬৭%। এছাড়া সবশেষে আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ১০.১৮%।

    একাধিক ব্যাংকের ট্রেজারি কর্মকর্তা জানান, ব্যাংকগুলোর আমানত ধারাবাহিকভাবে বাড়বে। নির্বাচনকে সামনে রেখে বিনিয়োগ কমবে, ব্যবসায়ীদের ক্যাশ টাকা ব্যাংকে ফিরবে। অন্যদিকে ব্যাংকগুলোর আমানতের রেটও বাড়ছে যার ফলে আমানত বৃদ্ধি পাবে।

    কয়েকটি ব্যাংকের ওয়েবসাইটের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত আগস্টে ব্যাংকগুলো ফিক্সড ডিপোজিটের আমানতের রেট দিচ্ছে ৭ থেকে ৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত। যদিও জুনের আগে এই রেট ৬% এ সীমাবদ্ধ ছিল।

    অকা/ব্যাংখা/অপ্র/ সকাল, ০৭ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    অর্থনীতি অর্থনীতিক আমানত আমানতের সুদহার বাড়ায় টাকা ফিরছে ব্যাংকে টাকা বাণিজ্য ব্যবসা ব্যাংক খাত

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    সুরের জাদুকর আলম খানের প্রয়াণ দিবস আজ

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    আড়াল কাটিয়ে ফিরছেন শবনম বুবলি

    বিশ্বকাপের শেষ আটের লাইনআপ, মুখোমুখি কারা?

    ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

    বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.