Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ইউসিবি ক্যাম্পাসে ইউওএল ডিগ্রির ওরিয়েন্টেশন

    অক্টোবর ১৫, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণUpdated:অক্টোবর ১৫, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) অ্যাকাডেমিক নির্দেশনায় বিজনেস, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ও ইকোনমিকসে তিন বছর মেয়াদী ডিগ্রি অর্জনের সুযোগ নিয়ে এসেছে ইউসিবি।

    চলতি বছরে ইউনিভার্সিটি অব লন্ডনের (ইউওএল) বিভিন্ন ডিগ্রিতে ভর্তির সুবিধার্থে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)।

    রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।

    চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এইচএসসি, আইবি, এএস, ‘এ’ অথবা ‘ও’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ডিগ্রিতে ভর্তির সুযোগ পাবেন।

    ঢাকায় বসে যুক্তরাজ্যের ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ করে দিতে ইউনিভার্সিটি অব লন্ডনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছে ইউসিবি। লন্ডনের শিক্ষার্থীদের মতো একই মানের শিক্ষা নিশ্চিত করতে এই প্রোগ্রামের কারিকুলাম, টিচিং ম্যাটেরিয়াল ও অ্যাসেসমেন্ট প্রক্রিয়াসহ সবকিছুর নকশা করেছে এলএসই। ইউওএলের এই ডিগ্রি বাংলাদেশে তরুণদের অ্যাকাডেমিক ও পেশাগত ক্যারিয়ারে ভিত্তি মজবুত করার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। একই সাথে, যেসব শিক্ষার্থী ইউসিবি থেকে ইউওএল ডিগ্রি সম্পন্ন করবেন, তারা এলএসই’তে মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপেরও বিশেষ সুযোগ পাবেন।

    আয়োজনটির উদ্বোধন করে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানান ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। এসময়, ইউওএল’এর বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্স ডিগ্রি’র বিষয়ে সার্বিক ধারণা দেন ইউসিবি’র সিনিয়র লেকচারার দেওয়ান ইয়াজদানি।

    এছাড়া শিক্ষার্থীদের মেনে চলতে হবে এমন মূল অ্যাকাডেমিক নীতিমালাগুলো তুলে ধরেন ডেপুটি রেজিস্ট্রার শফিক ওয়ায়েস। এরপর শিক্ষার্থীদের সামনে ইউওএল ডিগ্রি সংক্রান্ত বিভিন্ন উপস্থাপনা তুলে ধরেন স্টুডেন্ট সাপোর্ট হেড মারজিয়া আল-হাকীম, স্টুডেন্ট সার্ভিস এক্সিকিউটিভ জেবুন্নেসা জেবা ও আইটি অ্যাডমিনিস্ট্রেশন এক্সিকিউটিভ বিপ্লব পাল। আরেকটি সেশনের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের অ্যাকাডেমিক প্রগ্রেস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে কীভাবে জানতে পারবেন, তা বিস্তারিত তুলে ধরেন প্রফেসর হিউ গিল ও প্যারেন্টস এঙ্গেজমেন্ট এক্সিকিউটিভ সামিয়া সালাম।

    প্রফেসর হিউ গিল বলেন, “ইউসিবি’তে ইউওএল-এলএসই ডিগ্রি প্রোগ্রামের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক শিক্ষার জন্য প্রয়োজনীয় মেন্টরশিপ, ক্যারিয়ারের সঠিক নির্দেশনা ও হাতেকলমে অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। যথাযথ উপকরণ ও সহযোগিতা নিশ্চিত করার মাধ্যমে তাদের শিক্ষা অর্জনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলার উপযোগী করে এলএসই’র কারিকুলাম তৈরি করা হয়েছে; যাতে তারা সর্বোচ্চ অ্যাকাডেমিক ও পেশাগত সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়। আমাদের সকল শিক্ষক এলএসই-কর্তৃক স্বীকৃত এবং আমরা প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব প্রয়োজন অনুসারে শিক্ষার পরিবেশ নিশ্চিতের সুবিধার্থে স্মল গ্রুপ টিচিং করে থাকি। চাকরির বাজারের ক্রমশ পরিবর্তনশীল চাহিদার সাথে খাপ খাইয়ে নিতে আমরা আমাদের শিক্ষার্থীদের ক্রিটিকাল থিংকিং ও নেতৃত্ব দক্ষতা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেই”।

    চলতি সপ্তাহের শেষ পর্যন্ত ইউওএল-এলএসই ডিগ্রি প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে। এছাড়া এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্কলারশিপ পরীক্ষায় অংশ নেওয়ারও সুযোগ রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন - https://ucbbd.org/ খবর বিজ্ঞপ্তির ●

    অকা/শিক্ষাখা/সখবি/ফর/রাত/১৫ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট

    কওমি মাদ্রাসায় শিশু সুরক্ষা: রাষ্ট্র কি দায় এড়াতে পারে?

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    শিক্ষাবিদদের সতর্কবার্তা: ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগ জরুরি

    মিরপুরে ইনোভেটিভ স্কুলে ব্যতিক্রমী ফল উৎসব

    বুটেক্সে হবে এডিবির অর্থায়নে আধুনিক বহুতল ভবন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একসঙ্গে গাইছেন নচিকেতা ও জয় শাহরিয়ার

    হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ

    প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    গ্যাস সংকটে হাঁসফাঁস রাজধানী, তার ওপর এলপিজি’র দাম বৃদ্ধি

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.