Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ইপিজেড কর্মরত শ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত

    ডিসেম্বর ১১, ২০২৩ ৪:২১ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    দেশের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত শ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত করা হয়েছে। এতে খাতভেদে ১২ হাজার ৮০০ টাকা থেকে শুরু করে ১৪ হাজার ২৫ টাকা পর্যন্ত ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শিক্ষানবিশ শ্রমিকদের ন্যূনতম মজুরি ধরা হয়েছে ১০ হাজার ১৭৫ টাকা। চলতি মাসের ১ তারিখ থেকে নতুন এ মজুরি কার্যকর হয়েছে।

    ইপিজেডভুক্ত প্রতিষ্ঠানগুলোয় নতুন মজুরি নির্ধারণের জন্য গত ৯ নভেম্বর ‘ইপিজেড নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করা হয়। এই মজুরি বোর্ড বিভিন্ন বিষয় যাচাই শেষে নতুন মজুরির সুপারিশ পেশ করে। এর আলোকে নতুন মজুরি চূড়ান্ত করে ৭ ডিসেম্বর গেজেট প্রকাশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বর্তমান মজুরিকাঠামোর চেয়ে নতুন নির্ধারিত এই মজুরি ৫০ শতাংশ থেকে ৫৬ শতাংশ পর্যন্ত বেশি।

    প্রকাশিত গেজেটে ইপিজেডভুক্ত বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠানের জন্য চারটি তফসিলে ভিন্ন ভিন্ন মজুরি চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ‘ক তফসিলে’ রয়েছে পোশাক ও পোশাক উপকরণ, জুতা ও জুতার উপকরণ, চামড়াজাত পণ্য, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, তাঁবু ও তাঁবু উপকরণ, প্লাস্টিক পণ্য, খেলনা, ক্যাপ ও হ্যাটস এবং সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান।

    ‘ক তফসিলে’ ৫টি নিয়মিত গ্রেডের মধ্যে সর্বনিম্ন গ্রেড হেলপার বা সহকারী পর্যায়ে ন্যূনতম ১২ হাজার ৮০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ হাই স্কিল গ্রেডে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে।

    ‘খ তফসিলের’ মধ্যে রয়েছে ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল পণ্য, সফটওয়্যার, লেন্স ও গ্লাস পণ্য, মেটাল ও মেটাল কাস্টিং, অটোমোবাইল ও অটো পার্টস, বাইসাইকেল, ভারী শিল্প, প্রসাধনী, নৌকা, গলফ শ্যাফট, ফিশিং ইকুইপমেন্টস ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান।

    গেজেট অনুসারে, ‘খ তফসিলের’ প্রতিষ্ঠানগুলোর ৩টি নিয়মিত গ্রেডের মধ্যে সর্বনিম্ন গ্রেড জুনিয়র অপারেটর পর্যায়ে ন্যূনতম ১৪ হাজার ২৫ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ সিনিয়র অপারেটর গ্রেডে ন্যূনতম মজুরি ১৫ হাজার ৯৫০ টাকা চূড়ান্ত করা হয়েছে।

    ইপিজেডভুক্ত ‘গ তফসিলের’ মধ্যে রয়েছে টেক্সটাইল, কেমিক্যাল, ডাইং, অয়েল অ্যান্ড রিফাইনারি, কৃষিপণ্য, আসবাব, কাঠ ও বাঁশজাত পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান। আর ‘ঘ তফসিলের’ মধ্যে টেরি টাওয়েল, সোয়েটার, উইগস ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে।

    গেজেট অনুসারে, গ ও ঘ—উভয় তফসিলভুক্ত প্রতিষ্ঠানের জন্য চারটি নিয়মিত গ্রেডের মধ্যে সর্বনিম্ন গ্রেড আনস্কিলড পর্যায়ে ন্যূনতম ১৩ হাজার ২৫০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ হাইস্কিলড গ্রেডে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। তবে ‘ঘ তফসিলের’ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফুরণভিত্তিক বা পিস রেটের শ্রমিকদের জন্য ন্যূনতম ১৩ হাজার ২৫০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে।

    এ ছাড়া ইপিজেডভুক্ত সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ১০ হাজার ১৭৫ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।

    প্রকাশিত গেজেটে বলা হয়েছে, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে ইপিজেডবহির্ভূত এলাকার শিল্পকারখানার নিম্নতম মজুরি বা বেতনকাঠামো এবং ইপিজেডভুক্ত শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মজুরি প্রস্তাব বিবেচনা করা হয়েছে। এ ছাড়া অন্যান্য প্রাসঙ্গিক বিষয়, যেমন বর্তমান অস্থিতিশীল বিশ্ববাণিজ্য, বিভিন্ন স্থানে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা, রপ্তানি আদেশ কমা, কাঁচামালের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করা হয়েছে।

    গত নভেম্বর মাসে দেশের ইপিজেডগুলোর বাইরে থাকা প্রতিষ্ঠানের পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। বর্তমানে ইপিজেডের বাইরের পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি আট হাজার টাকা। সেই হিসাবে নতুন মজুরিকাঠামোয় এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি বাড়ছে ৫৬ দশমিক ২৫ শতাংশ। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কার্যকর হওয়ার কথা। ফলে জানুয়ারিতে নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন শ্রমিকেরা।

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ইপিজেড কর্মরত শ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.