Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৭ বৈশাখ, ১৪৩৩ | ৩০ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    উন্নয়নশীল এশিয়ায় প্রবৃদ্ধি বৃদ্ধির পূর্বাভাস

    জুলাই ১৮, ২০২৪ ২:৩৫ পূর্বাহ্ণUpdated:জুলাই ১৮, ২০২৪ ২:৩৫ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●

    অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসে কিছুটা পরিবর্তন আনলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।  প্রকাশিত নতুন এ পূর্বাভাসে উন্নয়নশীল এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রবৃদ্ধি সামান্য বাড়ানো হয়েছে। ১৭ জুলাই প্রকাশিত এই পূর্বাভাসে এই তথ্য জানায় সংস্থাটি।

    চলতি বছরে উন্নয়নশীল এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশ হবে বলে নতুন করে পূর্বাভাস দিয়েছে এডিবি বা এশীয় উন্নয়ন ব্যাংক। এর আগে এই প্রবৃদ্ধি ৪ দশমিক ৯ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। এছাড়া পরের বছরের এই অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের পূর্বাভাস অনুযায়ী ৪ দশমিক ৯ শতাংশেই স্থির রাখা হয়েছে।

    মূলত চলতি বছরে এ অঞ্চলের দেশীয় চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রফতানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করে এডিবি। এ জন্য এ বছরে দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়তে যাচ্ছে।

    পাশাপাশি বিশ্ব বাজারে খাদ্যপণ্যের দাম ধীরে ধীরে সহনশীল পর্যায়ে নিয়ে আসা এবং উচ্চ সুদহারের দীর্ঘস্থায়ী প্রভাবের জন্য এ অঞ্চলের মুদ্রাস্ফীতিও কমে ২ দশমিক ৯ শতাংশে নেমে আসবে বলে মনে করা হচ্ছে।

    মহামারি পরের সময়ে দেশগুলোতে অভ্যন্তরীণ চাহিদা সমন্বয় করতে পারার কারণে অর্থনৈতিক গতি ফিরে আসছে বলে মনে করছে সংস্থাটি। তাছাড়া মহামারির পরে রফতানি কার্যক্রম ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণেও, এ অঞ্চলের অর্থনীতিকে পুনরুদ্ধার দ্রুত হচ্ছে বলে জানায় এডিবি।

    দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিরূপ আবহাওয়া এবং খাদ্যপণ্য রফতানিতে বিভিন্ন নিষেধাজ্ঞার জন্য এখনও খাদ্য মূল্যস্ফীতি অনেক বেশি। তবে এ অঞ্চলের মধ্যে ভারত এখনও সবচাইতে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখিয়েছে, ২০২৪ অর্থবছরেও অপরিবর্তিত ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখেছে দেশটি। এ ক্ষেত্রে ভারতের শিল্পখাত আরও শক্তিশালী হবে বলে ধারণা করছে সংস্থাটি।

    এর আগে গত ১১ এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে ২০২৩ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৮ শতাংশ। যা ২০২৪ সালে বেড়ে দাঁড়াবে ৬ দশমিক ১ শতাংশে এবং ক্রমান্বয়ে বেড়ে ২০২৫ সালে এই প্রবৃদ্ধি গিয়ে দাঁড়াবে ৬ দশমিক ৬ শতাংশে।

    সে সঙ্গে মূল্যস্ফীতির ক্ষেত্রে উল্টো চিত্র ঘটবে বলে জানিয়েছিল এডিবি। ২০২৩ সালে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ শতাংশ, যা কমে ২০২৪ সালে ৮ দশমিক ৪ শতাংশ হবে বলে জানানো হয়েছিল। পরের অর্থ বছরে (২০২৪-২৫) এর পরিমাণ আরও কমে ৭ শতাংশে নামবে বলে জানিয়েছিল এডিবি।

    চলতি অর্থবছরে ভারতের সর্বোচ্চ ৭ শতাংশের পরে দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল এডিবি। ●

    অকা/আখা/প্র/সকাল, ১৮ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.