Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ঋণ নয়; বিকল্প অর্থায়নের কথা ভাবছে সরকার

    জুন ২২, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণUpdated:জুন ২২, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন 

    স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার ওপর সরকারের নির্ভরতা কমিয়ে বাজারভিত্তিক ও বিকল্প অর্থায়নের দিকে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, সরকারের অতিরিক্ত ব্যাংকঋণ বেসরকারি খাতের বিনিয়োগকে সংকুচিত করে এবং অর্থনীতিতে চাপ সৃষ্টি করে।

    রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট-পরবর্তী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

    অর্থমন্ত্রী বলেন, ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার যখন ১০ থেকে ১৩ শতাংশ সুদে ব্যাংক থেকে ঋণ নেয়, তখন বেসরকারি খাতের জন্য অর্থ সংগ্রহ কঠিন হয়ে পড়ে। ফলে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হয় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ে।

    তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই আমি বলে আসছি, সরকারের অতিরিক্ত ব্যাংকঋণ নেওয়া উচিত নয়। উচ্চ সুদের এই ঋণ একদিকে সরকারের ব্যয় বাড়ায়, অন্যদিকে বেসরকারি খাতকে অর্থের জন্য প্রতিযোগিতায় ফেলতে হয়। তাই আমরা ধীরে ধীরে ব্যাংকনির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথ খুঁজছি।”

    অর্থমন্ত্রী জানান, সরকারের অর্থায়ন কৌশলে এখন বন্ড, সুকুক, পুঁজিবাজারভিত্তিক অর্থ সংগ্রহ এবং অন্যান্য দীর্ঘমেয়াদি অর্থায়ন উৎসের ব্যবহার বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এতে ব্যাংক খাতের ওপর চাপ কমবে এবং বেসরকারি খাতের জন্য ঋণের প্রাপ্যতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

    বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, এবার মাত্র দেড় মাসের প্রস্তুতিতে বাজেট প্রণয়ন করতে হয়েছে। একই সঙ্গে আগের সরকারের রেখে যাওয়া বিভিন্ন আর্থিক দায়ও বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এর মধ্যে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য পরিমাণ বকেয়া বিল রয়েছে।

    তিনি আরও জানান, চলতি বাজেটে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ব্যয় হবে ঋণের সুদ ও অন্যান্য দায় পরিশোধে। ফলে সরকারের ব্যয় সক্ষমতা বা ‘ফিসকাল স্পেস’ সংকুচিত হয়ে পড়ছে।

    সংলাপে অর্থমন্ত্রী সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থ সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

    সর্বশেষ হালনাগাদ 14 hours আগে

    ঋণ ব্যাংক সরকার সিপিডি

    এই বিষয়ে আরও সংবাদ

    বিশ্বকাপে নতুন ইতিহাস, ক্লোসার রেকর্ড ভেঙে শীর্ষে মেসি

    যে শিল্প থেকে বছরে আয় ২.১ বিলিয়ন ডলার

    সই হলো সমঝোতা স্মারক
    বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্কে নতুন মাত্রা

    মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে তারেক রহমানের আহ্বান

    চেয়ারম্যানের ভাতিজাকে প্রমোশন দিতে এনবিআরে তোড়জোড়

    হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে ট্রাম্পের কড়া বার্তা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্বকাপে নতুন ইতিহাস, ক্লোসার রেকর্ড ভেঙে শীর্ষে মেসি

    যে শিল্প থেকে বছরে আয় ২.১ বিলিয়ন ডলার

    ‘দ্য ভেলভেট নাইট’-এ সুরের উচ্ছ্বাস

    কর্মসংস্থানের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা

    সই হলো সমঝোতা স্মারক
    বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্কে নতুন মাত্রা

    মালয়েশিয়ার দরজা কি আবার খুলছে?

    মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে তারেক রহমানের আহ্বান

    চেয়ারম্যানের ভাতিজাকে প্রমোশন দিতে এনবিআরে তোড়জোড়

    হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে ট্রাম্পের কড়া বার্তা

    বিশ্বকাপে প্রথম জয়ের ইতিহাস গড়ল মিসর

    ৭ ব্যাংকে ৮৫২ অফিসার নিয়োগ, ৩ জুলাই পরীক্ষা

    ইইউ বাজারে পোশাক রপ্তানিতে ধীরগতি

    আবাসন খাতে নতুন করের শঙ্কা

    আলাদা ম্যাচে আজ মাঠে নামবে আর্জেন্টিনা ও ফ্রান্স

    বিশ্বকাপে প্রথম গোলেই পেলের পাশে ইয়ামাল

    সৌদি আরবকে উড়িয়ে শীর্ষে স্পেন

    ঋণ নয়; বিকল্প অর্থায়নের কথা ভাবছে সরকার

    এনবিআর সংস্কারে হাত দিয়েছে সরকার; দ্রুত বাস্তবায়ন

    রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এনবিআর

    অবকাঠামো পুনর্বাসনে ৫৬০০ কোটি টাকার সুকুক, নিলাম আজ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.