Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ বেড়েছে

    ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৪:৪৫ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ২০২২ সালে বার্ষিক (ইয়ার-অন-ইয়ার) ঋণ বিতরণ ৯২.৭৭ শতাংশ বেড়ে ১০,৩০৭ কোটি টাকা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। ২০২১ সালে বিতরণের পরিমাণ ছিল ৫,৩৪৬ কোটি টাকা।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, আগের বছরের তুলনায় আমানত এবং রেমিট্যান্স প্রবাহ, উভয়ই বেড়েছে; আমানত বেড়েছে ২৪ শতাংশ এবং রেমিট্যান্স ৩৯.৫৬ শতাংশ।

    খাত সংশ্লিষ্টরা জানান, এজেন্ট ব্যাংকিংয়ের ক্রমবর্ধমান প্রসারের ফলে গ্রামীণ পর্যায়ে অনেক লোক, যারা আগে ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে পারতেন না, তারাও এখন সহজেই এই পরিষেবার নাগাল পাচ্ছেন। মূলত এ কারণেই এ ধরনের ঋণ বিতরণ বেড়েছে।

    ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক বলেন, "এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক সেবা সহজ হয়ে উঠেছে, তাই এর জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। গেল বছরে ঋণের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে, কারণ এই বিভাগে ছোট ছোট কনজ্যুমার বা গ্রাহকদের ঋণ দেওয়া হয়।"

    তিনি বলেন, এজেন্ট ব্যাংকিং ঋণ সাধারণত ছয় মাস থেকে এক বছরের জন্য দেওয়া হয় এবং এখানে ঋণ পরিশোধের হারও খুব ভালো। এছাড়া, গত বছর মূল্যস্ফীতির হার বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের মানুষদের নিজেদের খরচ মেটাতে ঋণ নিতে হয়েছে।

    ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হুসেন বলেন, "এজেন্ট ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংক ঋণ বিতরণ অনেকাংশে বাড়িয়েছে। ২০২২ সালজুড়ে যে ঋণ বিতরণ হয়েছে এজেন্ট ব্যাংকিংয়ে, তার প্রায় সিংহভাগই ব্রাক ব্যাংক করেছে।"

    তিনি জানান, ২০১৯ সালে এজেন্ট ব্যাংকিং শুরু করে ব্র্যাক ব্যাংক। বর্তমানে এসএমই ঋণ বিতরণ ধীরে ধীরে নতুন এই প্ল্যাটফর্মে চলে এসেছে। 

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ২০২২ সালের ডিসেম্বরের শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে মোট আমানতের পরিমাণ দাঁড়ায় ৩০,১৫৭ কোটি টাকা, যা এক বছর আগেও ছিল ২৪,২৯৪ কোটি টাকা।

    এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর মাধ্যমে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত আমানত ২৪ শতাংশ বেড়ে ৫,৮৬৩ কোটি টাকায় দাঁড়ায়। তবে একই সময়ে ঋণ বৃদ্ধির হার দাঁড়ায় ৯২ শতাংশের বেশি।

    আমানতের প্রবৃদ্ধি কম হওয়ার বিষয়ে এমরানুল হক বলেন, দেশের বৈদেশিক মুদ্রার বাজার অস্থিতিশীল, কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কিনতে গিয়ে প্রচুর টাকা বাজার থেকে বেরিয়ে গেছে, এছাড়া মূল্যস্ফীতি জনগণের সঞ্চয় খেয়ে ফেলায় আমানতের প্রবৃদ্ধি কিছুটা কম।

    এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণের পরিমাণ এখনও আমানতের পরিমাণের তুলনায় উল্লেখযোগ্য নয়; লোন-টু-ডিপোজিট বা ঋণ-আমানত অনুপাত এখন ৩৪.১৮ শতাংশে দাঁড়িয়েছে। এর কারণ হলো, বেশিরভাগ ব্যাংক এখনও এজেন্ট আউটলেটের মাধ্যমে ঋণ বিতরণ এবং পুনরুদ্ধারের জন্য সম্ভাব্য পরিকাঠামো তৈরি করতে পারেনি।

    যদিও ব্যাংকগুলো তাদের মোট জমার মধ্যে ১০০ টাকায় ৮৭ টাকা ঋণ বিতরণ করতে পারে এবং ইসলামী ব্যাংকগুলো ঋণ হিসেবে বিতরণ করতে পারে ৯২ টাকা পর্যন্ত। সে হিসেবে এজেন্ট ব্যাংকিংয়ে ঋণের অনুপাত এখনো অনেক কম।

    ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং চালু করে বাংলাদেশ ব্যাংক। লক্ষ্য ছিল, সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সহজে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া। বিশেষ করে, যারা ভৌগোলিকভাবে প্রত্যন্ত অঞ্চলে বাস করেন এবং আনুষ্ঠানিক ব্যাংকিং নেটওয়ার্কের নাগালের বাইরে থাকেন, তাদেরকে এই পরিষেবার আওতায় নিয়ে আসাই এজেন্ট ব্যাংকিং চালুর মূল উদ্দেশ্য।

    অকা/ব্যাংখা/সকাল, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.