অর্থকাগজ প্রতিবেদন>
চলতি ২০২৬-২৭ অর্থবছরেও দেশের রপ্তানি খাতকে উৎসাহিত করতে ৪৩ ধরনের পণ্য ও সেবা রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বা প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে রোববার (৫ জুলাই) একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, পণ্য ও সেবাখাতভেদে রপ্তানিকারকরা সর্বনিম্ন ০ দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন। মোট ৪৩টি পণ্য ও সেবা খাত এই প্রণোদনার আওতায় থাকবে। এ সুবিধা ২০২৬-২৭ অর্থবছরের জন্য কার্যকর হবে, যার মেয়াদ ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বা প্রণোদনার আবেদন নিষ্পত্তির আগে সংশ্লিষ্ট ব্যাংকে নিয়োজিত বহিঃনিরীক্ষক (এক্সটার্নাল অডিটর) বা অডিট ফার্মের মাধ্যমে আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্রের নিরীক্ষা সম্পন্ন করতে হবে। নিরীক্ষা শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতেই প্রণোদনা অনুমোদন ও বিতরণ করা হবে।
সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

