Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    করারোপের ঘোষণায় দুশ্চিন্তায় বাংলাদেশ

    মে ২৩, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ18
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২৪-২৫ অর্থ বছরে দেশে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয়ের প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২৪-২৫ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে দেশে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটি থেকে প্রবাসী আয় প্রেরণের েেত্র ৫ শতাংশ করারোপের প্রস্তাব করেছেন। এই প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন খাত-সংশ্লিষ্টদের কেউ কেউ।

    আবার কেউ কেউ মনে করছেন, এ সিদ্ধান্ত কার্যকর হলেও বাংলাদেশের প্রবাসী আয়ের েেত্র তেমন কোনো প্রভাব পড়বে না। কারণ হিসেবে তারা বলছেন, প্রবাসী আয় প্রেরণের েেত্র গত কয়েক বছরে বিশ্ব বাজারে উৎস দেশের বড় বাঁকবদল হয়েছে। বিভিন্ন দেশ থেকে প্রবাসী আয় সংগ্রহ করে বড় বড় এক্সচেঞ্জ হাউসগুলো তা যুক্তরাষ্ট্র থেকে গন্তব্য দেশে প্রেরণ করছে। এখন যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় প্রেরণে করারোপ করা হলে আবারও তা উৎস দেশ থেকে গন্তব্য দেশে প্রেরণ করা হবে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে ১৪৪ দশমিক ৪৯ কোটি মার্কিন ডলার, যা মোট প্রবাসী আয়ের প্রায় ১৮ শতাংশ। জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছে ৮০১ কোটি ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৬২৭ কোটি ডলার। সেই হিসাবে গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৮ শতাংশ।

    এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে ৩৩ কোটি ৭ লাখ ডলার। তাতে ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে আসা প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়ায় ৪২৭ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের পর জানুয়ারি-মার্চ প্রান্তিকে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই থেকে। দেশটি থেকে চলতি বছরের প্রথম প্রান্তিকে এসেছে প্রায় ১০৯ কোটি ডলারের প্রবাসী আয়। একই প্রান্তিকে সৌদি থেকে এসেছে প্রায় ১০৫ কোটি ডলার; যুক্তরাজ্য থেকে ৯৭ কোটি ডলার; মালয়েশিয়া থেকে ৬৩ কোটি ডলার; কুয়েত থেকে ৪৬ কোটি ডলার; ওমান থেকে ৪৪ কোটি ডলার; ইতালি থেকে ৪০ কোটি ডলার এবং কাতার থেকে এসেছে ৩১ কোটি ডলার।

    চলতি বছরের প্রথম তিন মাসে প্রবাসী আয় বৃদ্ধির পেছনে যেসব বিষয় বড় ভূমিকা রেখেছে, তার মধ্যে অন্যতম হুন্ডি বা অনানুষ্ঠানিক পথের ব্যবহার কমে আসা, ব্যাংকগুলোর প্রতিযোগিতামূলক বিনিময় হার ও প্রণোদনার সহজলভ্যতা; ঈদুল ফিতরে প্রবাসীদের বাড়তি অর্থ পাঠানো। ব্যাংক খাত-সংশ্লিষ্টরা বলছেন, মূলত ডলারের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বিনিময় হারের মধ্যে পার্থক্য কমে আসায় এই বৈধ পথে প্রবাসী আয় পাঠানো বেড়েছে।

    আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে প্রবাসী আয় আসার দিক থেকে শীর্ষে উঠে আসে যুক্তরাষ্ট্র। ব্যাংক খাত-সংশ্লিষ্টরা বলছেন, এখন প্রবাসী আয় প্রেরণকারী বৈশ্বিক বড় বড় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশের ছোট ছোট প্রতিষ্ঠানের কাছ থেকে প্রবাসী আয় কিনে নেয়। পরে সেসব আয় একত্র করে নির্দিষ্ট একটি দেশ থেকে তা গন্তব্য দেশে পাঠায়। ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রামসহ বড় বড় প্রতিষ্ঠান অ্যাগ্রিগেটেড (সমন্বিত) পদ্ধতিতে প্রবাসী আয় সংগ্রহ করে প্রেরণ করে।

    বাংলাদেশে প্রবাসী আয় প্রেরণে শীর্ষে উঠে আসা যুক্তরাষ্ট্র হঠাৎ করে প্রবাসী আয় প্রেরণে করারোপের ঘোষণা দেয়ায় এ নিয়ে কিছুটা দুশ্চিন্তা দেখা দিয়েছে।

    এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেন, দেশের অর্থনীতির ইতিবাচক দিকগুলোর একটি প্রবাসী আয়। এখন যুক্তরাষ্ট্র থেকে বেশি প্রবাসী আয় আসে। এমন সময়ে দেশটি যদি প্রবাসী আয় প্রেরণের ওপর কর আরোপ করে, তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। তাই এখন থেকেই আমাদের বিকল্প চিন্তা করতে হবে, কীভাবে প্রবাসীদের প্রণোদনা দেয়া যায়। তাহলে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কার্যকর হলেও তার প্রভাব কম পড়বে।

    বাণিজ্যে পাল্টা শুল্ক আরোপের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের প্রেরিত রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ওপর ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছেন। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে হাউস বাজেট কমিটিতে অনুমোদিত আইনের আওতায় এই কর আরোপ করা হবে।

    এই আইনে মার্কিন নাগরিক ছাড়া সব অভিবাসীর পাঠানো প্রবাসী আয়ে করারোপ করা হবে। গ্রিন কার্ডধারী ও এইচ-১বি ভিসাপ্রাপ্তরাও এর আওতায় পড়বেন। কর আরোপের ক্ষেত্রে ন্যূনতম সীমা নির্ধারণ করা হয়নি। ●

    অকা/ব্যাংখা/ফর/সন্ধ্যা/২৩ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.