Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    করোনা গিলে খেয়েছে জিডিপি প্রবৃদ্ধি

    আগস্ট ১৬, ২০২১ ৫:৩৮ পূর্বাহ্ণUpdated:আগস্ট ১৬, ২০২১ ৫:৩৮ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    করোনা গিলে খেয়েছে জিডিপি ( মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি।  এক্ষেত্রে দুই অর্থ বছরে করোনা মহামারির কারণে সরকারি লক্ষ্যমাত্রার তুলনায় ৬ দশমিক ৬২ শতাংশ কম অর্জন হয়েছে।

    ২০১৯-২০ অর্থ বছরের চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮ দশমিক ২ শতাংশ।

    অর্থাৎ ৪ দশমিক ৬৯ শতাংশ কম হয়েছে। এছাড়া ২০২০-২১ অর্থ বছরের প্রাথমিক হিসাবে প্রবৃদ্ধির অর্জন ৫ দশমিক ৪৭ শতাংশ। লক্ষ্য ছিল ৭ দশমিক ৪ শতাংশ। কমেছে ১ দশমিক ৯৩ শতাংশ।

    তবে গত অর্থ বছরের তুলনায় দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ ডলারে, যা টাকার অঙ্কে ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা। গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ২৪ ডলার (১ লাখ ৭১ হাজার ৬০৮ টাকা)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যে উঠে এসেছে এমন চিত্র।

    পরিকর্পনা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, সারা বিশ্বের মতো কোভড-১৯ মহামারি আমাদের সব কিছুই তছনছ করে দিয়েছে। এই অবস্থা না থাকলে অবশ্যই আমরা ৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করতাম। তবে এটুকু বলতে পারি এত কিছুর পরও যা অর্জন হয়েছে সেটিও কম নয়। চলতি অর্থবছরে (২০২১-২২) করোনা অব্যাহত থাকলেও ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আশা করছি।

    বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, আগের হিসাবটা ছিল অতিরঞ্জিত। অর্থাৎ ২০১৯-২০ অর্থ বছরে যে প্রাথমিক হিসাব দেওয়া হয়েছিল সেটি অন্য সূচকগুলোর সঙ্গে মেলেনি। কিন্তু এখন চূড়ান্ত হিসাবে যে তথ্য এসেছে সেটি বাস্তবসম্মত বলা যায়। এছাড়া গত অর্থ বছরের যে প্রাথমিক হিসাব দেওয়া হয়েছে সেটিও মানানসই। কেননা রফতানি ও ভোক্তা ব্যয় বেড়ে যাওয়ায় এই অর্থ বছর তার আগের অর্থ বছরের চেয়ে প্রবৃদ্ধি যে কিছুটা বাড়বে এটিই স্বাভাবিক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরের শুরু থেকেই প্রবৃদ্ধি সংশ্লিষ্ট সূচকগুলো কিছুটা দুর্বল ছিল। করোনার অতিমারির কারণে শেষ পর্যন্ত অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানে। সেটি দীর্ঘমেয়াদি হওয়ায় জিডিপি প্রবৃদ্ধির অর্জন কম হয়েছে।

    বিবিএসের হিসাবে বলা হয়েছে, সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ, যা অঙ্কে দাঁড়িয়েছে ৩০ লাখ ১১ টাকার ৬ কোটি টাকা। এ অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ছিল ৭ দশমিক ৪ শতাংশ। এ হিসাবে কম অর্জন হয়েছে ১ দশমিক ৯৩ শতাংশ। তবে করোনা মহামারির কারণে পরে লক্ষ্যমাত্রা কমিয়ে আনে অর্থ মন্ত্রণালয়। এ সময় ধরা হয় ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি। এ হিসাবেও কম অর্জন হয়েছে শূন্য দশমিক ৬৩ শতাংশ। এদিকে গত ২০১৯-২০ অর্থ বছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ, যা অঙ্কে হয়েছে ২৭ লাখ ৩৯ হাজার ৩৩ কোটি টাকা। এ অর্থ বছরের সরকারের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ছিল ৮ দশমিক ২ শতাংশ। এ হিসাবে কম অর্জন হয়েছে ৪ দশমিক ৬৯ শতাংশ।

    বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে প্রাথমিক হিসাবে কৃষি খাতে জিডিপি প্রবৃদ্ধি অর্জন হয়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ, ২০১৯-২০ অর্থ বছরের চূড়ান্ত হিসাবে হয়েছে ৪ দশমিক ৫৯ শতাংশ। শিল্প খাতে গত অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ, যা ২০১৯-২০ অর্থ বছরে ছিল ৩ দশমিক ২৫ শতাংশ। এছাড়া সেবা খাতে গত অর্থ বছরের প্রবৃদ্ধি হচ্ছে ৫ দশমিক ৬১ শতাংশ, যা তার আগের অর্থ বছরে হয়েছিল ৪ দশমিক ১৬ শতাংশ।

    সূত্র জানায়, গত ৬ এপ্রিল প্রকাশিত ‘বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস’ শীর্ষক প্রতিবেদনে আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) বলেছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২০-২১ অর্থবছর বাড়তে পারে। তবে সেটি হতে পারে ৫ শতাংশ। এর আগে গত বছরের অক্টোবরের পূর্বাভাসে বলা হয়েছিল এই বছরে ৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। নতুন প্রতিবেদনে ২০২২ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছে।

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    কারাগারের ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে, ৫০ কারারক্ষীকে তলব

    নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি

    সাইবার বুলিংয়ের ভয়াবহতা ঠেকাতে প্রয়োজন কঠোর ব্যবস্থা

    বিজয় রাকিন সিটিতে প্রশাসকের অপসারণ দাবিতে মুক্তিযোদ্ধা পরিবারের মানববন্ধন

    জুলাই অভ্যুত্থানের পরও কেন কাটল না দুর্নীতির অন্ধকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একসঙ্গে গাইছেন নচিকেতা ও জয় শাহরিয়ার

    হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ

    প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    গ্যাস সংকটে হাঁসফাঁস রাজধানী, তার ওপর এলপিজি’র দাম বৃদ্ধি

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.