Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সিপিডি ও ক্রিশ্চিয়ান এইডের যৌথ সংলাপ
    কর বৈষম্যের বৃত্তে বন্দী এবারের বাজেট

    জুন ২৬, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বিশেষ প্রতিনিধি> 

    প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে কর ন্যায়বিচার প্রতিষ্ঠার পরিবর্তে বৈষম্যমূলক কর কাঠামোই বহাল রাখা হয়েছে বলে মন্তব্য করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সাধারণ মানুষের ওপর পরোক্ষ করের চাপ বাড়লেও উচ্চ আয়ের ব্যক্তি ও কর ফাঁকিদাতাদের জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়ে গেছে।

    বৃহস্পতিবার সিপিডি ও ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংলাপে এ মূল্যায়ন তুলে ধরা হয়। ‘ট্যাক্স জাস্টিস ইন দ্য ন্যাশনাল বাজেট: অবজারভেশনস অন ফিসকাল প্রপোজালস ফর এফওয়াই ২০২৬-২৭’ শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তামিম আহমেদ।

    প্রবন্ধে বলা হয়, বাজেটে রাজস্ব আহরণের প্রধান উৎস হিসেবে ভ্যাটের ওপর নির্ভরতা অব্যাহত রাখা হয়েছে। মোট রাজস্ব আয়ের প্রায় ৩৮ শতাংশ ভ্যাট থেকে সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ ভ্যাট এমন একটি কর, যা ধনী ও দরিদ্র উভয়কেই সমান হারে পরিশোধ করতে হয়। ফলে প্রকৃত অর্থে এর চাপ বেশি পড়ে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর।

    সিপিডির পর্যবেক্ষণে উঠে এসেছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও করমুক্ত আয়সীমা প্রথম দুই বছরের জন্য ৩ লাখ ৭৫ হাজার টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এতে স্বল্প ও মধ্যম আয়ের করদাতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে।

    সংস্থাটি বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করার সুযোগেরও সমালোচনা করেছে। তাদের মতে, নিয়মিত কর প্রদানকারী নাগরিকদের তুলনায় কর ফাঁকিদাতাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া কর সংস্কৃতির জন্য নেতিবাচক বার্তা বহন করে এবং সৎ করদাতাদের নিরুৎসাহিত করে।

    গবেষণায় আরও বলা হয়, ২০২২-২৩ অর্থবছরে কর ফাঁকি ও কর পরিহারের কারণে দেশের সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ ছিল প্রায় ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এই বিপুল অর্থ উদ্ধারে কার্যকর উদ্যোগের পরিবর্তে সরকার পরোক্ষ করের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকেই বেশি রাজস্ব সংগ্রহের পথ বেছে নিচ্ছে।

    সিপিডির মতে, সম্পদ বৈষম্য কমাতে সম্পদ কর ও উত্তরাধিকার করের মতো ব্যবস্থা বিবেচনায় নেওয়া প্রয়োজন। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ওপরও জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।

    কর ব্যবস্থাকে আরও ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক করতে ভ্যাটের ওপর নির্ভরতা কমানো, প্রত্যক্ষ করের আওতা সম্প্রসারণ, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে করমুক্ত আয়সীমা পুনর্নির্ধারণ এবং কালো টাকা বৈধ করার সুযোগ স্থায়ীভাবে বন্ধ করার সুপারিশ করেছে সিপিডি।

    সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

    কালো টাকা বাজেট সিপিডি

    এই বিষয়ে আরও সংবাদ

    মোবাইল ডাটা ও বিমান ভাড়ার চড়া মূল্য নিয়ে সংসদে ক্ষোভ

    জনবল পুনর্গঠন: ডিএসই’র চার ডিজিএম চাকরিচ্যুত

    ১১ মাসে এডিপি বাস্তবায়ন ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন

    বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা

    প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রীর বৈঠক
    তিস্তাসহ বিভিন্ন প্রকল্পে চীনকে পাশে চায় বাংলাদেশ

    দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিপিডি ও ক্রিশ্চিয়ান এইডের যৌথ সংলাপ
    কর বৈষম্যের বৃত্তে বন্দী এবারের বাজেট

    মোবাইল ডাটা ও বিমান ভাড়ার চড়া মূল্য নিয়ে সংসদে ক্ষোভ

    জনবল পুনর্গঠন: ডিএসই’র চার ডিজিএম চাকরিচ্যুত

    ১১ মাসে এডিপি বাস্তবায়ন ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন

    ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

    বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা

    বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে যেভাবে ফেরত পাবেন

    প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রীর বৈঠক
    তিস্তাসহ বিভিন্ন প্রকল্পে চীনকে পাশে চায় বাংলাদেশ

    দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

    ১৩০০ উন্নয়ন প্রকল্প এখন গলার কাঁটা : অর্থমন্ত্রী

    ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন
    দেশব্যাপী নারীদের সচেতনতায় উন্নয়নমূলক কর্মসূচি

    ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে?

    অসুস্থ কাঙালিনী সুফিয়ার জন্য ফাউন্ডেশনের বিশেষ সহায়তা

    দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

    ব্রাজিলজুড়ে উৎসবের আমেজ; ছুটি ঘোষণা
    স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিলো সেলেসাওরা

    ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স

    আরও বাণিজ্য বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

    বর্জ্যের ভেতর লুকানো অর্থনীতির স্বপ্ন

    আস্থার আলো খোঁজে পুঁজি বাজার

    ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.