Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    কেপ ভার্দে নয়; গরম নিয়ে ভাবছে মেসিরা

    জুলাই ৩, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    স্পোর্টস ডেস্ক>

    শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে আফ্রিকার কেপ ভার্দের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আলোচনার কেন্দ্রে এখন আর শুধু প্রতিপক্ষ নয়- যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচে আর্জেন্টিনার বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছে তীব্র গরম ও উচ্চ আর্দ্রতা, যা নিয়ে প্রকাশ্যেই উদ্বেগ জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

    শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হতে যাওয়া ম্যাচে তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে থাকবে প্রায় ৬৭ শতাংশ আর্দ্রতা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আকাশে মেঘ-রোদের লুকোচুরির পাশাপাশি প্রায় ৫৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমনকি বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে।

    জর্ডানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে স্কালোনি ম্যাচের সময়সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের খুব গরমের মধ্যে খেলতে হবে। এমন সময়ে ম্যাচ রাখা সত্যিই বোঝা কঠিন। তবে অন্য দলগুলোও এমন পরিস্থিতিতে খেলেছে, তাই অভিযোগ করার সুযোগ নেই।

    স্কালোনির দুশ্চিন্তা শুধু তাপমাত্রা নয়, বরং গরম ও আর্দ্রতার সম্মিলিত প্রভাব নিয়েও। এমন পরিবেশে খেলোয়াড়দের শরীরে দ্রুত ক্লান্তি আসে, শারীরিক পরিশ্রম বেড়ে যায় এবং ম্যাচে শক্তি ধরে রাখা কঠিন হয়ে পড়ে। নকআউট পর্বে একটি ভুলই যেখানে বিদায়ের কারণ হতে পারে, সেখানে পুরো ৯০ মিনিট বা অতিরিক্ত সময়ের জন্য শক্তি ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

    এর আগেও এই বিশ্বকাপে কঠিন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে আর্জেন্টিনাকে। কোচিং স্টাফ খেলোয়াড়দের ক্লান্তি কমাতে রোটেশন, পর্যাপ্ত বিশ্রাম এবং ভ্রমণসূচি পরিকল্পিতভাবে সাজিয়েছে। মিয়ামির এই ম্যাচে সেই পরিকল্পনার কার্যকারিতাই আবার পরীক্ষা দিতে হবে।

    অন্যদিকে, কেপ ভার্দেও আত্মবিশ্বাসী। গ্রুপ পর্বে চমক দেখিয়ে উরুগুয়েকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করে তারা প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। আফ্রিকার কঠোর ও রুক্ষ পরিবেশে বেড়ে ওঠা তাদের খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বেশ ভালো, ফলে আর্জেন্টিনার জন্য ম্যাচটি সহজ হওয়ার কোনো সুযোগ নেই।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    আর্জেন্টিনা কেপ ভার্দে মেসি

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.