Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন মেসি

    জুলাই ১২, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও স্কোরলাইন যতটা সহজ জয়ের গল্প বলে, মাঠের লড়াই ছিল তার চেয়ে অনেক বেশি কঠিন। নির্ধারিত ৯০ মিনিটে ১০ জনের সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ সমতায় ছিল আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের শেষ ভাগে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের দুটি গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

    কঠিন এই জয় শেষে উচ্ছ্বাস লুকাননি অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি বলেন, “এটি খুবই কষ্টার্জিত একটি জয়। আমরা জানতাম সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াই হবে। শেষ পর্যন্ত ধৈর্য ধরে খেলেছি বলেই জিততে পেরেছি।”

    শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর আবেগে ভেসে গিয়েছিলেন মেসি। এবারও সতীর্থদের সঙ্গে জার্সি খুলে উচ্ছ্বাসে মাতেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে তার দৃষ্টি এখন সেমিফাইনালের দিকে।

    মেসির ভাষায়, “কোয়ার্টার ফাইনাল পার হওয়াটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পরের ম্যাচের জন্য চাপ কিছুটা কমিয়ে দেবে।”

    আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি শুধু দুই ফুটবল পরাশক্তির লড়াইই নয়, ব্যক্তিগতভাবেও বিশেষ এক উপলক্ষ হতে যাচ্ছে মেসির জন্য।

    দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। অফিসিয়াল কিংবা প্রীতি ম্যাচ—কোনো প্রতিযোগিতাতেই এর আগে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ হয়নি তার। এটি হবে মেসির তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালও।

    বিশ্বকাপ ইতিহাসে অবশ্য আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দ্বৈরথ বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছে দুই দল। ১৯৬২ ও ১৯৬৬ সালে জয় পেয়েছিল ইংল্যান্ড। এরপর ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার কিংবদন্তি ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় আর্জেন্টিনা।

    ১৯৯৮ সালের বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের লাল কার্ডের ম্যাচে টাইব্রেকারে জিতে শেষ আটে ওঠে আর্জেন্টিনা। তবে ২০০২ সালের বিশ্বকাপে বেকহ্যামের একমাত্র পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জিতে সেই হারের প্রতিশোধ নেয় ইংল্যান্ড।

    ২০০৫ সালের পর আন্তর্জাতিক ফুটবলে আর দেখা হয়নি দুই দলের। প্রায় দুই দশক পর সেই বহুল প্রতীক্ষিত লড়াই ফিরছে বিশ্বকাপের সেমিফাইনালের মতো সবচেয়ে বড় মঞ্চে। আর সেই ম্যাচেই প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন লিওনেল মেসি।

    সর্বশেষ হালনাগাদ 11 hours আগে

    আর্জেন্টিনা বিশ্বকাপ সুইজারল্যান্ড

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

    সরকারি ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা

    একীভূত ৫ ব্যাংকের অনিয়ম তদন্তে ফরেনসিক অডিট চলছে: অর্থমন্ত্রী

    বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে যে শীর্ষ চার দল

    এই দলটা কখনোই বিশ্বাস হারায় না: মেসি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গত অর্থবছরে রাজস্ব আদায় ৪ লাখ ১০ হাজার কোটি টাকা

    ডলারের বিপরীতে এক মাসের সর্বোচ্চ অবস্থানে ব্রিটিশ পাউন্ড

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

    মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

    ‘হরমুজ প্রণালি’ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার

    সরকারি ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা

    একীভূত ৫ ব্যাংকের অনিয়ম তদন্তে ফরেনসিক অডিট চলছে: অর্থমন্ত্রী

    বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে যে শীর্ষ চার দল

    ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন মেসি

    এই দলটা কখনোই বিশ্বাস হারায় না: মেসি

    ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    বিদেশি মূলধন প্রত্যাহারে বাড়ছে শেয়ার বাজারের চাপ

    চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ৪৩, ক্ষতিগ্রস্ত সাড়ে ৮ লাখ মানুষ

    ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল

    ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’ পেলেন প্রণব মজুমদার

    থমকে গেছে জার্মান অর্থনীতি

    ডিসিসিআই আয়োজিত মতবিনিময় সভা
    ব্যবসার খরচ কমানো ও সুদের হার কমানোর দাবি

    নতুন দুটি ইলেকট্রিক বাইক আনলো রিভো বাংলাদেশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.