Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

    আগস্ট ১৪, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ভুয়া গোয়েন্দা তথ্যের বিষয়ে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন গোয়েন্দা ব্যর্থতার কারণে ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে ওয়াশিংটন আগেও ভুল সিদ্ধান্ত নিয়েছে দাবি করে তিনি বলেছেন, এবার হরমুজ প্রণালি নিয়েও একই ধরনের ভুল হতে পারে। খবর তাসনিম নিউজ এজেন্সির।

    বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লিখেছেন, গোয়েন্দা ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভুল হিসাব করে আসছে। এর উদাহরণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ। এখন হরমুজ প্রণালি নিয়ে আরও বড় ভুল হিসাব করা হচ্ছে।

    মার্কিন প্রশাসনকে সতর্ক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুয়া খবরের চেয়েও খারাপ হলো ভুয়া গোয়েন্দা তথ্য। সাবধান।

    পোস্টের শেষে তিনি লেখেন, আল্লাহ মহান, পৃথিবীর যে কোনো শক্তির চেয়েও মহান। আমরা আল্লাহর ওপরই ভরসা করি।

    আরাগচির এই মন্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি নিয়ে করা দাবির পর। বুধবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। একই পোস্টে তিনি বলেন, আমি মনে করি, আমরা এটি ধরে রাখব।

    তবে ট্রাম্পের এমন দাবির মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

    রয়টার্সের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ট্র্যাক করা জাহাজের সংখ্যা কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আটটিতে নেমেছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনার কারণে জাহাজগুলো এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে ক্রমেই বেশি সতর্কতা অবলম্বন করছে।

    বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন-তেহরানের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইরান এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারসহ বিভিন্ন শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল নিয়ে কঠোর অবস্থান নিয়েছে।

    ফলে ট্রাম্পের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি এবং আরাগচির ভুল গোয়েন্দা তথ্যের সতর্কবার্তা হরমুজ প্রণালি ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানকে আরও স্পষ্ট করেছে।

    সর্বশেষ হালনাগাদ 24 hours আগে

    হরমুজ প্রণালি

    এই বিষয়ে আরও সংবাদ

    বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা

    বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ

    বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস

    ব্যাংকিং খাতের সংস্কারে এডিবির সহায়তার আশ্বাস

    বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

    আদর্শের রাজনীতির শেষ সারির এক যোদ্ধা মির্জা ফখরুল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাই বেসরকারি বিনিয়োগ

    ক্রেতা-বিক্রেতা ও ব্যাংককে একই প্ল্যাটফর্মে আনছে ‘সুপার সেল’

    বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা

    করপোরেট সুশাসন শক্তিশালী করবে বিএসইসি

    সুগন্ধি চাল রফতানি কমানোর উদ্যোগ

    বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ

    বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস

    ব্যাংকিং খাতের সংস্কারে এডিবির সহায়তার আশ্বাস

    বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

    হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

    আদর্শের রাজনীতির শেষ সারির এক যোদ্ধা মির্জা ফখরুল

    ক্ষমতা, ইতিহাস ও ফ্যাসিবাদ—বাংলাদেশের রাজনীতিতে আসল প্রশ্ন কোথায়?

    ১২ দেশের সঙ্গে চলছে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

    হরমুজ বন্ধ থাকলে ব্রিটেনের প্রবৃদ্ধি নামতে পারে ০.৩ শতাংশে

    ফ্যামিলি কার্ড প্রকল্প: ৩২১ কোটি টাকার ট্যাব কিনছে সরকার

    শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

    গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

    ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

    বালুর মধ্যে মূল্যবান সম্পদ, নিঝুম দ্বীপে বড় সম্ভাবনার ইঙ্গিত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.