Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ক্ষুদ্র ব্যবসাও আসছে ভ্যাটের আওতায়

    জুন ১৫, ২০২৬ ১০:০২ অপরাহ্ণUpdated:জুন ১৫, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    দেশের ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসাপ্রতিষ্ঠানকে রাজস্ব ব্যবস্থার আওতায় আনতে ভ্যাট নিবন্ধনের শর্ত আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন অর্থবছরের বাজেটে বার্ষিক টার্নওভার সীমা বর্তমান ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ২০ লাখ টাকায় নির্ধারণের প্রস্তাব রাখা হচ্ছে। এর ফলে বছরে ২০ লাখ টাকার বেশি লেনদেনকারী ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক হবে।

    প্রস্তাবিত সীমা অনুযায়ী, দৈনিক গড়ে প্রায় সাড়ে ৫ হাজার টাকার পণ্য বা সেবা বিক্রি করলেও সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আসতে হবে। এনবিআরের মতে, এই পদক্ষেপের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ব্যবসাগুলোকে আনুষ্ঠানিক অর্থনৈতিক কাঠামোর অন্তর্ভুক্ত করা এবং ভ্যাটভিত্তি সম্প্রসারণ করা সম্ভব হবে।

    রাজস্ব প্রশাসনের লক্ষ্য হলো ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে প্রায় ২০ লাখে উন্নীত করা। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রশাসনিক চাপ কমাতে মাসিক রিটার্ন দাখিলের পরিবর্তে প্রতি তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখার পরিকল্পনা করা হয়েছে।

    প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ব্যবসায়িক লেনদেন যত বেশি ডিজিটাল ও ক্যাশলেস ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হবে, তত সহজে সেগুলো কর ব্যবস্থার আওতায় প্রতিফলিত হবে। পাশাপাশি করদাতাদের হয়রানি কমিয়ে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

    নতুন ব্যবস্থার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খুলতে ভ্যাট শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করা হতে পারে। এছাড়া প্রতিষ্ঠানের নামে জমি বা যানবাহন নিবন্ধন, বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ গ্রহণ এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে মার্চেন্ট বা পেমেন্ট অ্যাকাউন্ট চালুর ক্ষেত্রেও বিআইএন প্রয়োজন হবে।

    এনবিআর কর্মকর্তারা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভ্যাট আদায় ও জমার তথ্য স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা সহজ হবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে নতুন নিবন্ধিত ক্ষুদ্র ব্যবসায়ীদের হিসাবরক্ষণ প্রক্রিয়া সহজ করতে দীর্ঘদিন পর পুনরায় প্যাকেজ ভ্যাট ব্যবস্থা চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    সোলার পণ্য আমদানির বিষয়ে যা বলছে এনবিআর

    শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

    মিউজিক চার্টে এআই নির্মিত গান নিষিদ্ধের হিড়িক ও সুরের স্বত্বাধিকার

    পররাষ্ট্রনীতি চলুক রাষ্ট্রীয় স্বার্থে, ব্যক্তিগত আবেগে নয়

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.