Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    খেলাপির চেয়েও বেশি পুনঃ তফসিল ঋণ

    আগস্ট ১৫, ২০২৩ ৬:১১ পূর্বাহ্ণUpdated:আগস্ট ১৫, ২০২৩ ৬:১১ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ২০২২ সালে ব্যাংকগুলো সর্বশেষ ৬৩ হাজার ৭১৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃ তফসিল করেছে। তাতে গত বছর ব্যাংকের নিট মুনাফা বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ২২৬ কোটি টাকা, যা ২০২১ সালে ছিল ৫ হাজার ২২ কোটি টাকা। ২০২২ সালে ব্যাংকগুলোর ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি কমে ৮ হাজার ৭৬৭ কোটি টাকায় নামে, যা ২০২১ সালে ছিল ১৫ হাজার ২৯০ কোটি টাকা।

    দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চেয়ে পুনঃ তফসিল ঋণের পরিমাণ কয়েক শতাংশ বেড়েছে। ২০২২ সালে তফসিলি ব্যাংকের করা ৬৩ হাজার ৭১৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃ তফসিল করার আবেদনে সাড়া দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাতে গত বছরের শেষে পুনঃ তফসিল করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ৭৮০ কোটি টাকা। যেখানে একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছিলো ১ লাখ ২০ হাজার ৬৪৯ কোটি টাকা। অর্থাৎ খেলাপির তুলনায় পুনঃ তফসিল করা ঋণের পরিমাণ ৯২ হাজার ১৩১ কোটি টাকা বেড়েছে।বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন ২০২২-এ এসব তথ্য পাওয়া গেছে।

    ব্যাংকের মুনাফা বেশি হলে মালিক ও শেয়ারধারীরা যেমন বেশি মুনাফা পান, তেমনি সরকারও বেশি কর পায়। ফলে ঋণ পুনঃ তফসিল করতে নিয়মিত আগ্রহ দেখায় দেশের বাণিজ্যিক ব্যাংক। গত বছরের শেষে পুনঃ তফসিল করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ৭৮০ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের ১৪ দশমিক ৪০ শতাংশ। আবার পুনঃ তফসিল করায় এসব ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করা হয়নি। তবে এসব ঋণকে খেলাপি হিসেবে চিহ্নিত করা হলে ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ২০ শতাংশে অবস্থান করতো।

    আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ঋণ অনুমোদনের ক্ষেত্রে খেলাপি ঋণ ১০ শতাংশে নামিয়ে আনার শর্ত দিয়ে রেখেছে। আইএমএফ পুনঃ তফসিল করা ঋণ ও আদালতের স্থগিতাদেশ দেওয়া ঋণকে খেলাপি হিসেবে দেখানোর পক্ষে।

    পুনঃ তফসিল করা ঋণও খেলাপি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ কথাই বলে। পুনঃ তফসিল করা ঋণ, আদালতের স্থগিতাদেশ দেওয়া ঋণকে হিসাবে ধরলে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার দাঁড়াবে ২৫ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০২২ সাল পর্যন্ত ৬৫ হাজার ৩২১ কোটি টাকা ঋণ অবলোপন করে আর্থিক প্রতিবেদন থেকে মুছে ফলা হয়েছে। ২০২১ সাল পর্যন্ত যা ছিল ৬০ হাজার ৪৯৮ কোটি টাকা। সবচেয়ে বেশি খেলাপি ঋণ পুনঃ তফসিল করা হয়েছে ২০২২ সালে। এই বছরে পুনঃ তফসিল করা হয় ৬৩ হাজার ৭১৯ কোটি টাকা, যা ২০২১ সালে ছিল ২৬ হাজার ৮১০ কোটি টাকা। আর ২০২০ সালে ছিল ১৯ হাজার ৮১০ কোটি টাকা। এর আগে ২০১৯ সালে পুনঃ তফসিল করা ঋণের পরিমাণ ছিল ৫২ হাজার ৩৭০ কোটি টাকা। পুনঃ তফসিল করা ঋণের ৭১ শতাংশ বেসরকারি খাতের ব্যাংকগুলোর, ২৪ শতাংশ সরকারি ব্যাংকগুলোয়।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পুনঃ তফসিল করা ঋণের ২০ শতাংশ আবার খেলাপি হয়ে পড়েছে। ৮০ শতাংশ ঋণ নিয়মিত রয়েছে। সবচেয়ে বেশি ঋণ পুনঃ তফসিল করা হয়েছে শিল্প খাতে। পুনঃ তফসিল করা ঋণের প্রায় ৩১ শতাংশ শিল্প খাতের। এরপরই রয়েছে পোশাক ও টেক্সটাইল খাত। পোশাক ও টেক্সটাইল খাতে রয়েছে পুনঃ তফসিল করা ঋণের ২০ দশমিক ৫০ শতাংশ। বাণিজ্যিক ঋণ ও চলতি মূলধন ঋণের ক্ষেত্রে এই হার ৯ শতাংশ। তবে এখন সবচেয়ে বেশি পুনঃ তফসিল করা ঋণের স্থিতি দেখা যায় জাহাজভাঙা ও নির্মাণ খাতে, যা প্রায় ৩৩ দশমিক ৮০ শতাংশ।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালের শেষে ব্যাংক খাতের আমানতে প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৬ শতাংশ। আর ঋণের প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৫ শতাংশ। ফলে ব্যাংকগুলোতে তারল্যের ওপর চাপ ছিল। এ জন্য গত বছর বাংলাদেশ ব্যাংক বিভিন্ন মাধ্যমে ব্যাংকগুলোকে ৯ লাখ ১০ হাজার ৫৪০ কোটি টাকা ধার দেয়। অন্যদিকে ব্যাংকগুলো নিজেদের মধ্যে ৮ লাখ ৬০ হাজার ২৫৩ কোটি টাকা ধার দেওয়া-নেওয়া করে। ২০২১ সালে এই পরিমাণ ছিল ৬ লাখ ৬০ হাজার ৮২৩ কোটি টাকা। ●

    অকা/ ব্যাংখা/ বিকেল, ১৪ আগস্ট, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.