Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    গ্র্যাচুয়িটি বঞ্চিত সোনালী লাইফ কর্মকর্তা-কর্মচারি ● কর্তৃপক্ষ নির্বিকার

    সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১১:১৬ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১১:১৬ পূর্বাহ্ণ180
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

     

    তারেক আবেদীন ●

    দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড থেকে চাকুরি হারিয়ে হতাশায় বিপর্যস্ত কর্মকর্তা ও কর্মচারীগণ!  জানা গেছে, এ পর্যন্ত প্রায় ২০ জন কর্মকর্তা ও কর্মচারী সোনালী লাইফ থেকে চাকরি ছেড়েছেন বা ওপরের নির্দেশে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন।

    সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর একযোগে ৭ (সাত) জন সিনিয়র কর্মকর্তাকে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়ে অফিস থেকে বের করে দেয় হয় বলে নির্ভরযোগ্য একটি সুত্র অর্থকাগজকে জানান। তার আগে কোম্পানির একমাত্র বীমা বিশেষজ্ঞ মহাব্যবস্থাপক চাকরী ছেড়ে যেতে বাধ্য হন। সোনালী লাইফ পরিত্যাগ করলেও কোম্পানিটির প্রাণসঞ্চারী কর্মকর্তা ও কর্মচারিগণ কেউই আজ পর্যন্ত গ্র্যাচুয়িটির (পারিতোষিক) অর্থ বুঝে পায়নি। গ্র্যাচুয়িটির টাকা না পাওয়ায় প্রত্যেকটা পরিবার মানবেতর জীবন যাপন করছে। জানা গেছে, চাকরি হারানো কর্মকর্তাদের গ্র্যাচুয়িটি পরিশোধের জন্য সোনালী লাইফের কর্তৃপক্ষের কোন মাথাব্যথা নেই।

    দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানী সোনালী লাইফ শ্বশুর-জামাইয়ের রেষারেষিতে এখন লেজে গোবরে অবস্থা! প্রায় ১৪ (চৌদ্দ) মাস যাবত শ্বশুর-জামাইয়ের দ্বিমুখী এই লড়াইয়ে শ্বশুর মোস্তফা গোলাম কুদ্দুস এখন জয়ের দ্বারপ্রান্তে। তাই তিনি জামাতা মীর রাশেদ বিন আমানের ঘনিষ্টজনদের বেছে বেছে চাকরিচ্যুত করছেন। সে ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর কোম্পানির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহায়তায় এক সঙ্গে প্রধান কার্যালয়ের ৭ জন পদস্থ কর্মকর্তাকে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়ে তাৎক্ষণিকভাবে অফিস থেকে বের করে দেওয়া হয়। সাত কর্মকর্তা হলেন মানব সম্পদ বিভাগের এজিএম ও প্রাক্তন কোম্পানি সচিব রাফে-উজ-জামান, আইটি বিভাগের এজিএম ও সকল পক্ষ থেকে সুবিধাভোগী গোলাম মোস্তফা জুয়েল, প্রশিক্ষণ বিভাগের এজিএম আজমল রুশাদ, জনসংযোগ ব্যবস্থাপক ও হলুদ সাংবাদিকদের ঘনিষ্ঠজন বলে পরিচিত গালিব হাসান, উন্নয়ন বিভাগের সিনিয়র ম্যানেজার কানিজ ফাতেমা রিনা ও পরিবহন ব্যবস্থাপক ফয়সাল মাহমুদ। 

    গ্র্যাচ্যুয়িটি বঞ্চিত একজন কর্মকর্তা অর্থকাগজকে জানান, প্রধান কার্যালয়ে এ ব্যাপারে ধর্ণা দিয়েও কাজ হয়নি। এ খাতে অর্থ না পাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের উর্ধ্বমুখি বাজারে বেশ কষ্টে আছেন বলে জানান। অথচ কোম্পানিটি দেশের পুঁজি বাজারে গণ প্রস্তাব (আইপিও) বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারিদের জন্য গ্র্যাচ্যুয়িটির সুবিধা প্রদানের শর্তে গত ২০২১ সালের মে মাসে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির দুই শেয়ার বাজারে তালিকাভূক্ত হয়। সে শর্ত অনুযায়ী ২০২২ সালের অক্টোবর মাসে কোম্পানির পর্ষদ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোনালী লাইফ ইন্স্যরেন্স কোম্পানী লিমিটেড এর কোম্পানির স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের জন্য গ্র্যাচ্যুয়িটি সুবিধা অনুমোদন করে। কিন্তু বিএসইসি ও এনবিআরের সে অনুমোদন উপেক্ষা করে সোনালী লাইফ কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারিদের জন্য গ্র্যাচ্যুয়িটি না দেওয়ার পাঁয়তারা করছে।  

    সোনালী লাইফের সিএফও এসব পাওনার বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন কিংবা উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করছেন কি না সে ব্যাপারে যোগাযোগ করা হলে কোন সদুত্তর পাওয়া যায়নি। সোনালী লাইফের বঞ্চিত কর্মকর্তা-কর্মচারিগণ বিষণ্ণ চিত্তে জানান, `সোনালী সুদিন’ বা `সোনালী পরিবার সুখী পরিবার’ শ্লোগানটি কথার কথা! তবু তাদের আশা, এসব স্লোগানকে সামনে নিয়ে সোনালী লাইফ এগিয়ে যাবে এবং সকল নিয়ম কানুন মেনেই সোনালী লাইফ কর্তৃপক্ষ তাদের গ্র্যাচ্যুয়িটি দ্রুত পরিশোধের ব্যবস্থা নিবে । ●

    অকা/জীবীকো/বিপ্র/ বিকেল/২৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.