Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    চামড়ার গুণগত মান নিশ্চিতে সার্বক্ষণিক তদারকি হচ্ছে

    জুন ১৯, ২০২৪ ৪:১১ পূর্বাহ্ণ20
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ঈদুল আজহার প্রথম দিনে দুপুর ১২টার পর থেকে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশুর কাঁচা চামড়া প্রবেশ করতে শুরু করে ঢাকার সাভারের বিসিক চামড়াশিল্প নগরীতে। দুই দিনে ছয় লাখ চামড়া আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

    ঈদের দিন বিকেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক চামড়াশিল্প নগরীতে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ১৭ জুন বিকাল পর্যন্ত ৪০ হাজার পিস কাঁচা চামড়া ঢাকার বিভিন্ন এলাকা থেকে শিল্প নগরীতে প্রবেশ করেছে। এ ছাড়া আগামী দুই দিনে প্রায় ছয় লাখ চামড়াশিল্প নগরীতে প্রবেশ করবে।

    তিনি বলেন, সাধারণত চামড়া নষ্ট হয় এতিম খানায় ও লবণের অভাবে। চামড়ার পচনরোধে এ বছর প্রতিটি এতিমখানায় বিনামূল্যে লবণ সরবরাহ করা হয়েছে। এ ছাড়া দেশে এ বছর পর্যাপ্ত লবণ মজুত রয়েছে। লবণের বাজার গত বছরের তুলনায় কেজি প্রতি দুই টাকা কম রয়েছে। চামড়া প্রক্রিয়াকে কেন্দ্র করে যেন ব্যবসায়ীরা লবণের দাম বাড়াতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। আমরা চামড়া সংরক্ষণে এক লাখ ৪৭ হাজার মেট্রিক টন লবণ সংশ্লিষ্টদের সরবরাহ করেছি। অর্থাৎ ৪৭ হাজার মেট্রিক টন বেশি লবণ সরবরাহ করা হয়েছে। কাজেই লবণ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। চামড়ার গুণগত মান নিশ্চিত করতে দেশজুড়ে কোরবানিকৃত পশুর চামড়া যেন ঠিকভাবে সংরক্ষণ করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিসিকের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

    এ বছর কোরবানির ঈদকে সামনে রেখে শিল্প নগরীর সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টও ঢেলে সাজানো হয়েছে জানিয়ে বিসিকের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘শুধুমাত্র এই ঈদকে কেন্দ্র করে এ বছর আমরা সিইটিপিতে বেশ কিছু আপগ্রেডেশন করেছি। যেখানে আগে ছয়টি ব্লোয়ার ছিল, এখন ১৭টি ব্লোয়ার চলছে। এক সপ্তাহ যাবৎ সিইটিপির ওভারহোলিং করা হয়েছে।’

    এ ছাড়াও প্রথম সাত দিন কোনোভাবেই যেন ঢাকার বাইরের চামড়া ঢাকায় প্রবেশ করতে না পারে, সে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করার পাশাপাশি চামড়াবাহী গাড়ি যেন নির্বিঘ্নে শিল্প নগরীতে প্রবেশ করতে পারে সেটি নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা। ●


    অকা/চাশি/ফর/সকাল/১৯ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    কোরবানির পশুর চামড়া

    এই বিষয়ে আরও সংবাদ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    চামড়াশিল্পে ঋণসংকট ও খেলাপির ঊর্ধ্বগতি

    গরুর দাম বাড়লেও তুলনামূলকভাবে চামড়ার দাম বাড়ছে না

    ঢাকায় কোরবানি গরুর প্রতি পিস চামড়ার দাম ১২০০ টাকা নির্ধারণ

    চামড়াজাত পণ্যের উৎপাদন ও বাণিজ্য বাড়ছে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভের পথে বাংলাদেশ

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    কষ্টে থাকা মানুষের গল্প

    অফশোর ঋণে কর ফেরানোর ভাবনা

    চামড়াশিল্পে সংকটের ছায়া

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশীদ আলম

    মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতার চাপে কোরবানির বাজারে মন্দার শঙ্কা

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন উদ্যোগ

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    ঋণ প্রবৃদ্ধিতে ঐতিহাসিক ধস, বিনিয়োগে আস্থাহীনতা গভীরতর

    হাওড়ে ফসল ডুবি ও টেকসই স্থানীয় জাতের ধান চাষাবাদ

    ন্যূনতম কর ফেরতে আসতে পারে নতুন ব্যবস্থা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.