Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    চারটি ব্রোকারেজ হাউজকে ঢাকা স্টক একচেঞ্জ এর সনদ প্রদান

    এপ্রিল ২৮, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণUpdated:এপ্রিল ২৮, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ19
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    ঢাকা স্টক এক্সচেঞ্জ ৭১ বছরে পদার্পণ করল আজ। পুঁজি বাজারের ইতিহাসে আজকের দিনটি খুবই অর্থবহ ও গৌরবের৷ আজ ডিএসই’র ৭১ বছরে পদার্পনে আমি প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে চারটি ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান করতে পেরে আনন্দিত৷ এ জন্য নিজেকে গর্বিত মনে করছি। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ৭১ সংখ্যাটা আমাদের অন্তরের সঙ্গে গেঁথে রয়েছে৷ এই ৭১ বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জ সনাতনী ক্রাইআউট থেকে অটোমেশন, অটোমেশন পরবর্তী সিডিএস, সিডিএস পরবর্তী ডিমিউচ্যূয়ালাইজেশন হয়ে অত্যাধুনিক স্টক এক্সচেঞ্জে পরিণত হয়েছে। স্টক এক্সচেঞ্জটির ৭১ বছর পদার্পণকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে ‘স্মার্ট পুঁজিবাজার’ রূপান্তর করব- এটাই আমাদের প্রত্যাশা। আধুনিক স্টক এক্সচেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে ব্রোকারেজ হাউজগুলো যদি পর্যায়ক্রমে এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করে তাহলে গ্রাহক সেবার মান অধিকতর উন্নতি হবে। যা পুঁজি বাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    ২৮ এপ্রিল ডিএসইর বোর্ড রুমে প্রোডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড, রিলিফ এক্সচেঞ্জ লিমিটেড, রয়েল ক্যাপিটাল লিমিটেড এবং শেলটেক ব্রোকারেজ লিমিটেড-কে ডিএসই কর্তৃক প্রদও ফিক্স সার্টিফিকেশন প্রদান অনুষ্ঠানে ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা (ইনচার্জ) সাত্বিক আহমেদ শাহ এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার ও সিটিও (ইনচার্জ) মোঃ তারিকুল ইসলাম, ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের, আইসিটি ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক হাসানুল করিম, প্রোডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল ইসলাম, রিলিফ এক্সচেঞ্জ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তানজির নেওয়াজ খান, রয়েল ক্যাপিটাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এম. মনির আহমেদ এবং শেলটেক ব্রোকারেজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন খান।

    সাত্বিক আহমেদ শাহ আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ের সাথে তাল মিলিয়ে পুঁজি বাজারে সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের বিশেষ অঙ্গীকার। সে লক্ষ্যেই দেশের পুঁজিবাজারকে ডিজিটাল পুঁজিবাজার থেকে স্মার্ট পুঁজিবাজার হিসেবে গড়ে তোলা হবে। আমরা সব সময় মনে করি শেয়ার বাজার যদি তার প্রাথমিক লক্ষ্যগুলো অর্জন করতে চায়, সেক্ষেত্রে উন্নত ডিজিটালাইজেশনের বিকল্প কিছু নেই। এ বিষয়টি প্রথম থেকেই আমরা গুরুত্ব দিয়ে আসছি। ফিক্স সার্টিফিকেশনের এই বিষয়টি আমাদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে এবং একটি দক্ষ পুঁজি বাজার গড়ে উঠবে।

    তার আগে মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের পক্ষে উপ-মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের স্বাগত বক্তব্যে বলেন, একজন নতুন ট্রেকহোল্ডার নিজস্ব ওএমএস-এর মাধ্যমে ট্রেড পরিচালনা করতে যাচ্ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। ঢাকা স্টক এক্সচেঞ্জ ২০২১ সাল থেকে এপিআই ভিত্তিক BHOMS চালুর উদ্যোগ গ্রহণ করে। এরই প্রেক্ষিতে ৫২টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে। ইতোমধ্যে ৯টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন গ্রহণ করেছে এবং ৬টি ব্রোকার হাউজ নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেনও শুরু করেছে।

    আইসিটি বিভাগের পক্ষে উপ-মহাব্যবস্থাপক এ এন এম হাসানুল করিম স্বাগত বক্তব্যে বলেন, তিনি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজস্ব ওএমএস চালু করায় সাধুবাদ জানিয়ে যথাযথ বিজনেস ও আইসিটি কমপ্লাইয়েন্স মেনে চলার অনুরোধ জানান। তিনি আরো বলেন, এই সার্টিফিকেশন প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট ট্রেক এর ওএমএস এক ধাপ এগিয়ে মূল ট্রেডিং সিস্টেম এ ট্রেড করার যোগ্যতা অর্জন করলেও সিস্টেমটি সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে অনেক বেশি যত্নশীল থাকতে হবে। পরে আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার ও সিটিও (ইনচার্জ) মোঃ তারিকুল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সেন্ট্রাল অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) রয়েছে সেখানে নির্দিষ্ট কিছু ফিচার কাঠামো রয়েছে। এটা সকল ব্যবহারকারীর জন্য সমান। ব্রোকার হোস্টেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) এর মাধমে একজন ব্রোকার তার বিনিয়োগকারীদের নিজের সুবিধামত ভ্যালু এডেড সার্ভিস নিশ্চিত করতে পারে।

    এছাড়াও বক্তব্য রাখেন ফিক্স সার্টিফিকেশন প্রাপ্ত ব্রোকারেজ হাউজ ও ভেন্ডর কোম্পানি কুয়ান্ট ফিনটেক লিমিটেড এবং নিরুপন লিমিটেড-এর প্রতিনিধিবৃন্দ।

    পরে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান আর্থিক কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এর কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন প্রোডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল ইসলাম, রিলিফ এক্সচেঞ্জ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তানজির নেওয়াজ খান, রয়েল ক্যাপিটাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এম. মনির আহমেদ এবং শেলটেক ব্রোকারেজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন খান। খবর বিজ্ঞপ্তির

    অকা/পুবা/সখবি/বিকেল, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.