Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চালু হচ্ছে এসএমই মার্কেটেও ব্লকে লেনদেন

    মে ১৮, ২০২৩ ৪:২৪ পূর্বাহ্ণUpdated:মে ১৮, ২০২৩ ৪:২৪ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    এসএমই মার্কেটেও (স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম) ব্লকে লেনদেন চালু করছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী রোববার (২১ মে) থেকে এসএমই প্ল্যাটফর্মে বিনিয়োগকারীরা ব্লকে লেনদেন করতে পারবে। মঙ্গলবার (১৬ মে) ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

    এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১ মে ডিএসই এসএমই প্ল্যাটফর্মে ব্লক মার্কেট লেনদেন সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পর ডিএসইও ব্লকে লেনদেন চালু করছে।

    স্টেকহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় এসএমই প্ল্যাটফর্মেও ব্লকে লেনদেন চালু করা হচ্ছে বলে জানা গেছে।

    বিএসইসির নিয়ম অনুযায়ী পুঁজিবাজারের ব্লকে লেনদেনের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ লাখ টাকার বেশি যে কোনো শেয়ার হাতবদল করতে হয়। এখানেও সেই নিয়ম বলবত থাকবে। এছাড়াও এসএমই মার্কেটের কোম্পানিগুলোর শেয়ার দর ওঠা-নামা করার সীমা বা সার্কিট ব্রেকার হবে ১০ শতাংশ।

    ব্লক মার্কেট কী

    বড় পরিমাণে শেয়ার কেনা-বেচার প্রস্তাবকে ব্লক ট্রেড বলা হয়। ব্লক ট্রেডে সাধারণত দুটি পার্টির মধ্যে নির্ধারিত দামে বড় সংখ্যার ইকুইটি লেনদেন হয়ে থাকে। অনেক সময়ে এই লেনদেন বাজারের বাইরে হয়ে থাকে। যাতে মূল মার্কেটে এই শেয়ারের দামের উপরে খুব একটা প্রভাব না পড়ে।

    উল্লেখ্য, ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে বর্তমানে ১৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। স্বল্প মূলধনী কোম্পানিদের নিয়ে গঠিত এই প্ল্যাটফর্মে মঙ্গলবার মোট ৪ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    অকা/পুঁবা/সকাল, ১৭ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    চালু হচ্ছে এসএমই মার্কেটেও ব্লকে লেনদেন

    এই বিষয়ে আরও সংবাদ

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.