Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চীনের সিনোফার্ম থেকে কেনা হবে দেড় কোটি ডোজ টিকা

    আগস্ট ৫, ২০২১ ১১:২৭ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন  ●

    অবশেষে টনক নড়েছে সরকারের। প্রাণঘাতী করোনাভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষা করতে টিকা দেওয়ায় অগ্রাধিকার দিচ্ছে সরকার। করোনা জীবানুনাশক টিকা নিতে এখন আর অনলাইনে নিবন্ধন প্রক্রিয়ার ঝামেলা থাকছে না। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকলেই দেশের যে কোন মানুষ্ টিকা গ্রহণ করতে পারবে। সরকারি উদ্যোগে বিভিন্ন দেশ থেকে এই টিকা কেনা হবে। শুধু চীনের সিনোফার্ম থেকেই আনা হবে দেড় কোটি ডোজ টিকা। এতে ব্যয় হবে ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ এক হাজার ২৭১ কোটি ৯৫ লাখ ৭১ হাজার টাকা। দেশে দ্রুত টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে তিন ধাপে সব মিলিয়ে ৭৯৪ কোটি টাকার বেশি অর্থ ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। এটি মোট অর্থের ৬২ শতাংশের বেশি। সর্বশেষ ১ আগস্ট। এ সময় তৃতীয় ধাপে ২৬৭ কোটি ৭৫ লাখ টাকা ছাড় করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

    সরকার গত ২৭ মে ১৫ কোটি ডলারে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেয়। গত জুনের মাঝামাঝি সময়ে সরকার চীনের তৈরি টিকার প্রথম চালান কিনতে ২৮০ কোটি ৫০ লাখ টাকা ছাড় করে। এরপর গত মাসে দ্বিতীয় দফায় ২৪৬ কোটি ৫০ লাখ টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। এবার গত রবিবার তৃতীয় ধাপে ২৬৭ কোটি ৭৫ লাখ টাকা ছাড় করা হয়। ফলে এ পর্যন্ত সব মিলিয়ে ৭৯৪ কোটি ৭৫ লাখ টাকা ছাড় করা হয়েছে।

    অর্থ বিভাগ থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিনোফার্ম থেকে দ্বিতীয় কিস্তির ‘ভ্যাকসিন’ কিনতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুকূলে তিন কোটি ১৫ লাখ মার্কিন ডলার ছাড় করা হলো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৬৭ কোটি ৭৫ লাখ টাকা। এ টাকা চলতি ২০২১-২২ অর্থ বছরের অর্থ বিভাগের বাজেটে ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় তহবিল’ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের বরাবর অগ্রিম প্রদান ও ব্যয়ের সম্মতি দেওয়া হয়। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চলতি অর্থ বছরের বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেখান থেকেই টিকা কিনতে অর্থ ব্যয় করা হচ্ছে। চীনের সিনোফার্মের টিকা কিনতে ৭৯৪ কোটি টাকাও এ খাত থেকে ব্যয় করা হয়েছে।

    দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। এ বছরই কমপক্ষে ১০ কোটি মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। এদিকে ৩ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সাত দিনে এক কোটি মানুষকে টিকার আওতায় আনার কথা জানিয়েছেন।

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.