Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ছাপান্ন হাজার ক্ষুদ্র উদ্যোক্তাকে জামানতবিহীন ঋণ বিতরণ

    আগস্ট ১৮, ২০২১ ৬:১০ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    দীপা মজুমদার ●

    কর্মসংস্থান সৃষ্টি ও ছোট উদ্যোক্তাদের সহায়তায় এগিয়ে আসছে ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। নতুন উদ্যোক্তা তৈরিতে দিচ্ছে বিনা জামানতে ঋণ। চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে দেশের কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) প্রতিষ্ঠানগুলোকে ছয় হাজার কোটি টাকার বেশি ঋণ জামানত ছাড়া বিতরণ করা হয়েছে। যার সুবিধাভোগীর সংখ্যা ৫৬ হাজার ক্ষুদ্র উদ্যোক্তা।

    কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প খাত সংশ্লিষ্টরা বলছেন, চলমান করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সিএমএসএমই খাতের উদ্যোক্তারা। তাদের সম্পদ সীমিত। ছোট ব্যবসা, পুঁজিও খুব বেশি নয়। নানা শর্ত আর জামানত দিয়ে সব সময় ঋণ নিতে পারেন না তারা। অর্থনীতিবিদরা বলছেন, দেশের সার্বিক অর্থনীতিকে এগিয়ে নিতে হলে ছোট উদ্যোক্তাদের প্রতি গুরুত্ব দিতে হবে। তাদের সহজ শর্তে ঋণ দিতে হবে। কারণ, তারা দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও বিশেষ ভূমিকা রাখেন।
    এদিকে, সিএমএসএমই ঋণ বিতর‌ণে খরচ বে‌শি, আয় কম। জামান‌তের অভাবসহ বি‌ভিন্ন অজুহা‌তে ব্যাংকগুলো ঋণ দি‌তে অনীহা দেখায়। এসব বি‌বেচনায় ব্যাংকগুলোকে ঋণ বিতরণে উৎসাহিত করতে বিভিন্ন নীতিমালা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ খা‌তের উদ্যোক্তা‌দের ঋণখেলাপি করার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপা‌শি ক‌মি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে খেলাপি ঋণের বিপরীতে নিরাপত্তার সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণের হার।
    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সিএমএসএমই খাতে মোট ছয় হাজার ২৫৫ কোটি ৬৫ লাখ টাকা ঋণ বিনা জামানতে দিয়েছে। এ ঋণ পেয়েছেন ৫৬ হাজার ২৭১ ছোট উদ্যোক্তা। এর মধ্যে জামানত ছাড়া ঋণ বিতরণের পরিমাণ পাঁচ হাজার ৪০ কোটি ৮৮ লাখ টাকা। সুবিধাভোগীর সংখ্যা ৫০ হাজার ৩০৬ জন।

    বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই খাত সংশ্লিষ্ট তথ্যে বলা হয়েছে, চলতি বছরের মার্চ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংক তিন হাজার ৭৩৭ ছোট উদ্যোক্তাকে ঋণ দিয়েছে ৯৯ কোটি ৮৪ লাখ টাকা। বেসরকারি খাতের ৩০টি বাণিজ্যিক ব্যাংক চার হাজার ২৪৬ কোটি ৮৭ লাখ টাকা ঋণ বিতরণ করেছে ৩১ হাজার ৩১২ উদ্যোক্তার মাঝে।
    শরিয়াহভিত্তিক আটটি ইসলামী ব্যাংক দুই হাজার ৯৪৮ ছোট উদ্যোক্তার মধ্যে ঋণ দিয়েছে ৩৯৪ কোটি ৩৫ লাখ টাকা। বিদেশি খাতের ব্যাংকগুলো ২৮৫ কোটি ৪১ লাখ টাকা ঋণ দিয়েছে ১১ হাজার ৮৫৫ ছোট উদ্যোক্তার মাঝে। এছাড়া ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো পাঁচ হাজার ৯৬৫ ছোট উদ্যোক্তাকে ঋণ দিয়েছে এক হাজার ২১৪ কোটি ৭৭ লাখ টাকা।
    উল্লেখ্য, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিএমএসএমই খাত। বর্তমানে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ২৫ শতাংশ। এ কারণে সিএমএসএমই খাত সম্প্রসারণে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে কয়েক বছর ধরে বড় ঋণ গুটিয়ে সিএমএসএমই খাতে ঋণপ্রবাহ বাড়ানোর তাগিদ দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। 

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ঋণ স্থিতির মধ্যে সিএমএসএমই খাতে ঋণের পরিমাণ প্রতি বছর ১ শতাংশ হারে বাড়ানো অব্যাহত রাখতে হবে। এভাবে ২০২৪ সালের মধ্যে মোট ঋণের অন্তত ২৫ শতাংশ সিএমএসএমই খাতে উন্নীত করতে হবে। পাশাপাশি এ খাতে বিতরণ হওয়া ঋণের কমপক্ষে ৫০ শতাংশ কুটির, অতিক্ষুদ্র ও ও ক্ষুদ্র (সিএমএসই) উদ্যোক্তাদের দিতে হবে। 

    এছাড়া একটি টেকসই সিএমএসএমই খাত গঠনের লক্ষ্যে ২০২৪ সালের মধ্যে এ খাতের উৎপাদনশীল অংশে ৪০ শতাংশ, সেবায় ২৫ শতাংশ এবং ব্যবসায় সর্বোচ্চ ৩৫ শতাংশ ঋণ বিতরণ করতে হবে।

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.