Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন সম্মেলন ও চাকরি মেলা

    নভেম্বর ৩, ২০২৪ ৭:০৭ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    এনইউএসডিএফের উদ্যোগে ২ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও করপোরেট নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে ‘এনইউএসডিএফ স্কিল ডেভেলপমেন্ট সামিট’ শীর্ষক দক্ষতা উন্নয়ন সম্মেলন ও চাকরি মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রথাগত একাডেমিক শিক্ষা ছাড়াও বিভিন্ন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা অপরিসীম।” জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে শুধু মানব নয় বরং মানবশক্তিতে রূপান্তর হওয়ার তাগিদ দেন। তিনি আরো বলেন, ‘দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজেই দক্ষতা উন্নয়নের এই প্রয়াস শুরু করার এবং অব্যাহত রাখার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”

    মেলায় বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি এর কো-ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর আশরাফ বিন তাজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার ও কিরন এর সিইও তাজদিন হাসান, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মনির হোসেন, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দিপেশ নাগ, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের সেলস এবং মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, নেসলে বাংলাদেশ লিমিটেডের সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন এক্সিলেন্স বাংলাদেশের ফাউন্ডার ও সিইও বেনজির আবরার, গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত শিক্ষাবিদ আয়মান সাদিক, আকিজবসির গ্রুপের হেড অব মার্কেটিং শাহরিয়ার জামান, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহমুদ, একসাথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুনাফ মুজিব চৌধুরীসহ আরো অনেকে। এ ছাড়াও বিশেষ চমক হিসেবে উপস্থিত হয়েছিলেন মার্কেটেল বাংলাদেশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ডা: শরিফুল ইসলাম দুলু। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/শিক্ষাখা/সখবি/ফর/দুপুর/৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট

    কওমি মাদ্রাসায় শিশু সুরক্ষা: রাষ্ট্র কি দায় এড়াতে পারে?

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    শিক্ষাবিদদের সতর্কবার্তা: ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগ জরুরি

    মিরপুরে ইনোভেটিভ স্কুলে ব্যতিক্রমী ফল উৎসব

    বুটেক্সে হবে এডিবির অর্থায়নে আধুনিক বহুতল ভবন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একসঙ্গে গাইছেন নচিকেতা ও জয় শাহরিয়ার

    হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ

    প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    গ্যাস সংকটে হাঁসফাঁস রাজধানী, তার ওপর এলপিজি’র দাম বৃদ্ধি

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.