Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জ্বালানি তেল আমদানি করবে সরকার

    অক্টোবর ২৫, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আগামী বছর ৩২ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য দেশের চাহিদা মেটাতে পরিশোধিত ও অপরিশোধিত এই পরিমাণ তেল কেনা হবে। একই সাথে চলতি বছরের নভেম্বরের জন্য এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ২৪ অক্টোবর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেয়া হয়। কমিটির সভাপতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগদানের কারণে তিনি সেখান থেকে অনলাইনে সভায় সভাপতিত্ব করেন।

    সভাসূত্রে জানা যায়, ২০২৫ সালের (জানুয়ারি থেকে ডিসেম্বর) জন্য পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয়পদ্ধতিতে আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা কমিটি। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নিজস্ব তহবিল থেকে এই জ্বালানি কেনা হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সাল থেকে জ্বালানি তেলের মোট চাহিদার ৫০ শতাংশ জি-টু-জি ভিত্তিতে এবং ৫০ শতাংশ উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে আমদানি করে আসছে।

    সভায় ২০২৫ সালের জন্য অপরিশোধিত জ্বালানি তেল (ক্রড অয়েল) সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কতৃক জি-টু-জি ভিত্তিতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরামকো থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড (এএলসি) এবং অ্যাডনক, আবুধাবি থেকে ক্রুড অয়েল আমদানি করে ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াকরণ করে থাকে। ইআরএল ফিড ডিজাইন অনুযায়ী প্রক্রিয়াকরণের জন্য কাঁচামাল হিসেবে এই দু’টি ক্রুড অয়েল অধিক উপযোগী এবং টেন্ডার প্রক্রিয়ায় অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আমদানির সুযোগ নেই। ফলে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে পিপিএ ২০০৬ এর ৬৮(১) ধারা এবং পিপিআর ২০০৮ এর বিধি ৭৬(২) অনুযায়ী ২০২৫ সালের জন্য সৌদি আরামকো, সৌদি আরব এবং অ্যাডনক, আবুধাবি থেকে ১৩ লাখ মে.টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) সরাসরি ক্রয়পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। সৌদি আরব থেকে সাত লাখ মে.টন এবং আবুধাবি থেকে ছয় লাখ মে.টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে।

    এছাড়া জরুরি চাহিদা মেটানোর জন্য স্পট মার্কেট থেকে ১ (এক) কার্গো (১০-১১ নভেম্বর ২০২৪ সময়ের জন্য ৩০তম) এলএনজি সরাসরি ক্রয়পদ্ধতিতে আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। স্পট মার্কেট থেকে ১০-১১ নভেম্বর ২০২৪ (৩০তম কার্গো) সময়ের জন্য পুনঃকোটেশন আহ্বান করা হলে নির্ধারিত সময়ের মধ্যে মাত্র দু’টি প্রতিষ্ঠান প্রস্তাব দাখিল করে। অপরদিকে পিপিআর-২০০৮ এর বিধি ৭৩(৭)-এ কমপে তিনটি গ্রহণযোগ্য কোটেশন না পাওয়া গেলে কোটেশনগুলো বাতিল করে সরাসরি ক্রয়পদ্ধতি প্রয়োগ করার বিধান রয়েছে।

    ২ কার্গো এলএনজি ও ৩০ মে. টন সার আমদানিতে ব্যয় ১৪০২ কোটি টাকা : স্পট মার্কেট থেকে পৃথক দু’টি প্রস্তাবের মাধ্যমে দুই কার্গো এলএনজি ক্রয় এবং রাশিয়া থেকে ৩০ হজার মে.টন সার আমদানির একটি প্রস্তাবসহ মোট তিনটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এতে মোট ব্যয় হবে এক হাজার ৪০২ কোটি সাত লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা।

    ২৪ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেয়া হয়।

    সভা সূত্রে জানা গেছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে (৩-৪ নভেম্বর ২০২৪ সময়ে ২৯তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি। পেট্রোবাংলা কর্তৃক ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। চারটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

    দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের প্রেেিত সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সুইজারল্যান্ডভিত্তিক মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড এক কার্গো এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ ১৩.৯৪ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ক্রয়ে মোট ব্যয় হবে ৬৫৭ কোটি ৬১ লাখ ১১ হাজার ৩৬০ টাকা। এক কার্গো এলএনজি সমমান ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ।

    সভায়, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮; অনুসরণ করে স্পট মার্কেট হতে (১০-১১ নভেম্বর ২০২৪ সময়ে ৩০তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দেয়া হয়। পেট্রোবাংলা কর্তৃক এক কার্গো এলএনজি সরবরাহের জন্য চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে পুনঃদরপ্রস্তাব আহ্বান করা হলে দুই প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। তাদের মধ্যে মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের প্রস্তাব সর্বনিম্ন দরদাতা হয়। কিন্তু কমপে তিনটি গ্রহণযোগ্য কোটেশন পাওয়া যায়নি বিধায় সরাসরি ক্রয়পদ্ধতিতে ক্রয়ের সিদ্ধান্ত হয়।

    সভায় রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া থেকে তৃতীয় লটে ৩০ হাজার মে.টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি। বিএডিসি কর্তৃক রাশিয়া হতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তি মাধ্যমে এমওপি সার আমদানি করা হয়। দেশটি থেকে তৃতীয় লটে ৩০ হাজার (+১০%) মে. টন এমওপি সার আমদানিতে বর্তমান আন্তর্জাতিক বাজারমূল্যে মোট ব্যয় হবে ৮৬ লাখ ৯২ হাজার ৫০০ ডলার সমপরিমাণ বাংলাদেশী মুদ্রায় ১০৪ কোটি ৩১ লাখ টাকা। প্রতি মে. টন এমওপি সারের দাম পড়বে ২৮৯.৭৫ ডলার। ●

    অকা/জ্বালানি/ফর/সন্ধ্যা/২৫ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    এবার বাড়লো লঞ্চের ভাড়া

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    জ্বালানি দামের চাপ – কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.