ট্রাষ্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে গত ১৯ জুলাই বিকালে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এর সঙ্গে আইপিও ইস্যু ম্যানেজমেন্ট এর চুক্তি সম্পাদন অনুষ্ঠিত হয়। ট্রাষ্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) মোহাম্মদ গিয়াস উদ্দীন এবং বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিয়াদ মতিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি পত্রে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ট্রাষ্ট ইসলামী লাইফের সিনিয়র ডিএমডি একেএম পারভেজ সাজ্জাদ, জেনারেল ম্যানেজার (সি/এস) মাহমুদ হোসেন, জেনারেল ম্যানেজার (আইটি) মোঃ শহিদুল আলম, সিএফও মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, কোম্পানী সেক্রেটারি চৌধুরী মোহাম্মদ ফরিদ উদ্দীন এবং ম্যানেজার (উন্নয়ন প্রশাসন) মোজাম্মেল হক।
শোক বার্তা
ট্রাষ্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) মোহাম্মদ গিয়াস উদ্দীনের পিতা মাওলানা আব্দুল জলিল গত ৩ আগস্ট রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ( ইন্নলিল্লাহি…রাজিউন) করেছেন।
তাঁর মৃত্যুতে ট্রাষ্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদ ও সখল কর্মকর্তা ও কর্মচারিরা গভীর শোক প্রকাশ করেছেণ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক শোক বার্তায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাঃ আতাউর রহমান ভূঁইয়া মূখ্য নির্বাহী কর্মকর্তার পিতার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং সৃষ্টিকর্তার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
