Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় কমেছে

    নভেম্বর ৬, ২০২২ ৯:০৩ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    অক্টোবর মাসে দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে সাড়ে ৬ কোটি টাকা। ২০২১ সালের অক্টোবর মাসের তুলনায় পুঁজিবাজার থেকে এই পরিমাণ কম রাজস্ব আয় হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

    বাজার সংশ্লিষ্টরা বলছেন, চেক নগদায়ন, ফ্লোর প্রাইস এবং আইএমএফের নানা শর্তের ইস্যুকে কেন্দ্র করে অক্টোবর মাসজুড়ে টালামাটাল ছিল দেশের পুঁজিবাজার। ফলে বেশির ভাগ দিন পুঁজিবাজারে দরপতন হয়েছে। এ কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লেনদেন কম হয়েছে। লেনদেন কম হওয়ায় সরকার ডিএসই থেকে রাজস্বও কম পেয়েছে বলে মনে করেন তারা।

    ডিএসইর তথ্য মতে, অক্টোবর মাসে উদ্যোক্তা-পরিচালক ও বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন হয়েছে ২১ হাজার ৯১ কোটি ৭২ লাখ ৯৩ হাজার ৮৬৯ টাকা। সেখান থেকে কর বাবদ সরকারের মোট রাজস্ব আয় হয়েছে ৩৪ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৮১৪ টাকা।

    দুই প্রকার লেনদেনের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের লেনদেন থেকে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ২১ কোটি ২০ লাখ ৩০ হাজার ৫৬৮ টাকা। আর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আয় হয়েছে ১২ কোটি ৯৮ লাখ ৪ হাজার ২৪৬ টাকা।

    ২০২১ সালের অক্টোবর মাসে উদ্যোক্তা-পরিচালক ও বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন হয়েছিল ৩৭ হাজার ০১৭ কোটি ২৭ লাখ ৪২ হাজার ৮৮১ টাকা। সেখান থেকে সরকার রাজস্ব পেয়েছে ৪০ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৭৪১ টাকা।

    তার মধ্যে ৩৭ কোটি ২ লাখ ৩৯ হাজার ৭২৮ টাকার রাজস্ব পেয়েছে সরকার বিনিয়োগকারীদের লেনদেন বাবদ কর থেকে। আর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব পেয়েছে ৩ কোটি ৭১ লাখ ৬৬ হাজার ১৩ টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ে তুলনায় ৬ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ৯২৭ টাকা কম রাজস্ব আয় হয়েছে।

    এদিকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৩৫ হাজার ৪৮০ কোটি ২৪ লাখ ৪১ হাজার ১১৯ টাকা। সেখান থেকে কর বাবদ সরকার মোট রাজস্ব পেয়েছিল ৪০ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৭৭২ টাকা। তার আগের মাস আগস্টে ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় ছিল ৩২ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকা।

    আগস্ট মাসের ৩২ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকার রাজস্ব আয়ের মধ্যে ব্রোকার হাউজের মাধ্যমে বিনিয়োগকারীদের লেনদেন থেকে সরকার রাজস্ব পেয়েছে ২৬ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৭৭১ টাকা। আর উদ্যোক্তা-পরিচালকদের লেনদেন থেকে সরকার রাজস্ব পেয়েছে ৬ কোটি ৭০ লাখ ৯৪ হাজারর ৮৮ টাকা।

    #

    অকা/পুঁবা/ দুপুর, ৬ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    ডিএসই থেকে সরকারের রাজস্ব আয়

    এই বিষয়ে আরও সংবাদ

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.