Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ঢাকা স্টক এক্সচেঞ্জের ভুল পদক্ষেপে নেতিবাচক প্রভাব শেয়ার বাজারে

    মে ১৫, ২০২৪ ৪:১৮ পূর্বাহ্ণUpdated:মে ১৫, ২০২৪ ৪:১৮ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    টানা দরপতন শেষে নতুন করে বেশ কয়েকদিন ধরে ঘুরে দাড়ানোর ইঙ্গিত দিচ্ছিলো দেশের শেয়ার বাজার। অধিকাংশ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি ও সূচক ছিলো উত্থানে। এতে আশার আলো দেখছিলো বিনিয়োগকারীরা। তবে হঠাৎ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (১৪ মে) বড় পতন হয়েছে। এদিন ৩৪৩ কোম্পানির দরপতনের সঙ্গে প্রধান সূচক কমেছে ৮১ পয়েন্টের বেশি। এর প্রধান কারণ হিসাবে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভুল পদক্ষেপকে দুষছেন পুঁজি বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, সম্প্রতি বেশ কিছু কোম্পানির লেনদেন ও শেয়ার দর নিয়ে সতর্কবার্তা দিয়েছে ডিএসই। এছাড়া ব্রোকারেজ হাউজে এসকল কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের (বেনিফিশিয়ারি ওনার্স) তথ্য চাওয়া হয়েছে। যার ফলে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে এসব কোম্পানিতে লেনদেন থেকে সরে আসছে। যার নেতিবাচক প্রভাব পরেছে শেয়ার বাজারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

    সূত্র জানায়, টানা দরপতন খরা কাটিয়ে ঈদের পর থেকে ধারাবাহিকভাবে উত্থানে ফিরছিলো দেশের শেয়ার বাজার। এমতাবস্থায় তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, সাইফ পাওয়ারটেক, মিথুন নিটিংসহ বেশকিছু কোম্পানির শেয়ার নিয়ে সতর্কবার্তা দেয় ডিএসই। কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য আছে কিনা জানতে কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এছাড়া, ব্রোকারেজ হাউজে এসকল কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্সের তথ্য চাওয়া হয়েছে। এতে এসব কোম্পানির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও শঙ্কা সৃষ্টি হয়। ফলে এর প্রভাব পরে লেনদেনের উপর।


    সূত্র মতে, গত মঙ্গলবার (১৪ মে) দেশের প্রধান শেয়ার বাজারে বড় পতন দেখা গেছে। এদিন প্রধান সূচক কমেছে ৮১ পয়েন্টের বেশি। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪৩টিরই দরপতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। তবে দিনের শুরুতে সূচক ও লেনদেনে উর্ধ্বমুখী প্রবণতা ছিলো। দিনের একটা সময় তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর নিয়ে সতর্কবার্তার খরব আসে। এছাড়া, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার নিয়ে ডিএসইর সতর্কবার্তায় হঠাৎ এ বড় পতনের কারণ বলে মতে করছে বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা।

    বাজার সংশ্লিষ্টরা বলছেন, যখনি কোনো কোম্পানি শেয়ার লেনদেন ও দরবৃদ্ধি পেতে থাকে তখনি ডিএসই সেসব কোম্পানিগুলোর শেয়ার নিয়ে সতর্কবার্তা দেয়। দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং সেসব কোম্পানিগুলোর শেয়ার ক্রয় থেকে বিরত থাকে। ফলে এসব কোম্পানির শেয়ার লেনদেন ও দর কমতে থাকে। ফলস্বরূপ এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো পুঁজি বাজারে। সম্প্রতি পুঁজি বাজারে সূচক ও লেনদেন দুটিই উত্থানে ছিলো তবে ডিএসইর এমন সিদ্ধান্তে গতকাল (১৪ মে) হঠাৎ পতন হয়েছে।

    অকা/পুঁবা/সৈই/সকাল/১৫ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ডিএসই পুঁজি বাজার শেয়ার বাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    করপোরেট সুশাসন শক্তিশালী করবে বিএসইসি

    একমি ল্যাবরেটরিজের নতুন এমডি তাসনিম সিনহা

    কারাগারের ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে, ৫০ কারারক্ষীকে তলব

    শেয়ারবাজারে আসছে নতুন আইন

    বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা তুষারধসে নিহত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.