Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দরপতনে শেয়ার বাজারে বিক্রির চাপ

    ডিসেম্বর ৯, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ39
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দরপতনের সাথে সাথে দেশের পুঁজি বাজারে লেনদেনে খরা ধরেছে। মন্দায় বিনিয়োগকারীরা শেয়ার ছেড়ে দিচ্ছে। ফলে বিক্রির চাপ বেড়েছে। এই সরকারের আমলে এটি সর্বনিম্ন এবং গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। বেচাকেনা ২৭৮ কোটি টাকায় নেমেছে। তবে ডিএসইর বাজার মূলধন একদিনেই ৫৬ হাজার ৯৬৯ কোটি টাকা ৮.৬০ শতাংশ বেড়েছে। প্রায় ৪৬ শতাংশ কোম্পানি ৯ ডিসেম্বর দর পতনের শিকার ডিএসইতে। সব সূচকের পতনে শেয়ার বেচাকেনা ১২ কোটি টাকায় নেমেছে। বিক্রির চাপ থাকলেও ক্রেতা নেই বাজারে। সকালের দিকে বাজার ইতিবাচক থাকলেও মাঝপথে এসে পতনে বিক্রির চাপ বেড়ে যায়। ফলে পতনেই বাজার দিনের ইতি টানে।

    ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের আগের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় ২০৭ কোটি ৮৩ লাখ টাকা।

    দিনের লেনদেনের তথ্য থেকে বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে ৯ ডিসেম্বর মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলে। বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধিতে ছিল দুপুরের আগে। ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ২০৫ পয়েন্টে। শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৬৩ পয়েন্টে। আর ‘ডিএস-৩০’ সূচক ৭.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯১৫ পয়েন্টে। ওই সময়ে ডিএসইতে মোট ৯২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    আর দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৮ ডিসেম্বরের চেয়ে সূচক ১৪.৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৬.৯৮ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ৪.৫৭ পয়েন্ট কমে এক হাজার ৯০৪.০৫ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক আরো ২.৬৬ পয়েন্ট কমে এখন এক হাজার ১৫৪.১২ পয়েন্টে নেমেছে। লেনদেনকৃত ৩৯৫টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির বা ৩১.৮৯ শতাংশের, দর পতনের শিকার ১৮১টি বা ৪৫.৮২ শতাংশ এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৮টি কোম্পানির শেয়ার। মোট ৩৯৫টি কো¤পানির ১২ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৫৫৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭৮ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ৪৬৫ টাকা।

    দর বৃদ্ধি, দর পতন ও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
    এ দিকে ঢাকা স্টকে ৯ ডিসেম্বর সবচেয়ে বেশি দর বেড়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের। কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯.৪৬ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা এইচ আর টেক্সটাইলের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৭.৮৬ শতাংশ। আর ৮০ পয়সা বা ৬.৯৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকায় জায়গা নিয়েছে ড্রাগন সোয়েটার। এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৫.৭৬ শতাংশ, বেঙ্গল উইন্ডস্বরের ৫.৪৯ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ, এনার্জিপ্যাকের ৩.৯৩ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৪.৮৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৩.৭৮ শতাংশ এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৩.৭৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

    দর পতনের শীর্ষ ১০টি কো¤পানি হলো- এমারেল্ড অয়েল, তাক্কাফুল ইন্স্যুরেন্স, তমিজউদ্দিন টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., বিআইএফসি, জাহিন টেক্স, আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ট মি. ফা-১, স্কিম-১, ভ্যানগার্ড এএমএল বিডি মি. ফা.১, সিএপিএম বিডিবিএল মি. উা. ও ইউসিবি। আর টাকায় লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কো¤পানি হলো : ড্রাগন সোয়েটার, এনআরবি ব্যাংক, এশিয়াটিক ল্যাব:, ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসিস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., সাইফ পাওয়ার, ফাইন ফুডস, সেলভো কেমিক্যাল ও বিএসসি।

    ব্লক মার্কেটে সাড়ে ৯ কোটি টাকা
    ডিএসইর ব্লক মার্কেটে ২২টি কোম্পানির ৬৫ লাখ তিন হাজার ২৩৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৯ কোটি ৫৭ লাখ টাকায়। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ছয় প্রতিষ্ঠানের। ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৩৫ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলো হলোÑ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, ব্র্যাক ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, রেনাটা লিমিটেড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

    প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। ব্যাংকটির ৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৫৪ লাখ ১ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর ৩২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ১৭ লাখ ৪৪ হাজার টাকার, রেনাটা লিমিটেডের ১৩ লাখ ৭৩ হাজার টাকার এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    সিএসইতে সূচকের পতন, লেনদেন বৃদ্ধি
    এ দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সব সূচক থেকে পয়েন্ট খোয়া গেছে। তবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬৬.৯৩ পয়েন্ট, সিএসসিএক্স ৪৪.৩৫ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ৪৩.০৬ পয়েন্ট কমেছে। লেনদেনে অংশ নেয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দাম বেড়েছে।

    বিপরীতে দাম কমেছে ৯০টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ৩৫ লাখ ৫৯ হাজার ৩৮৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে ৬ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৮৩৮ টাকায়। যেখানে রোববার লেনদেন হয় ৪ কোটি ৬৫ লাখ টাকা। ফলে লেনদেন বেড়েছে এক কোটি ৬০ লাখ টাকা। ●

    অকা/পবা/ফর/রাত/৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.