Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দামের কারসাজিতে আলোচিত পৌর কর্মচারী, অবশেষে বদলি

    জুলাই ১৪, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    জামালপুরের ইসলামপুর পৌরসভার একটি উন্নয়ন প্রকল্পে নির্মাণসামগ্রী ও সড়কবাতির দাম কয়েকগুণ বেশি দেখিয়ে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ ওঠার পর কার্য সহকারী বুলবুল আহমেদকে শাস্তিমূলক বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তাকে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    স্থানীয় সরকার বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। পরিচালক জন কেনেডি জাম্বিল স্বাক্ষরিত ওই আদেশের বিষয়টি বুধবার (৮ জুলাই) প্রকাশ্যে আসে।

    এর আগে ইসলামপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) একটি প্যাকেজ বাস্তবায়নে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠে। অভিযোগে বলা হয়, স্বল্পমূল্যের ব্লক, সড়কবাতি ও ড্রেন স্ল্যাবের প্রকৃত মূল্যের তুলনায় ১৫ থেকে ২০ গুণ পর্যন্ত বেশি ব্যয় দেখিয়ে প্রায় কোটি টাকার আর্থিক অসংগতি সৃষ্টি করা হয়েছে।

    পৌরসভা সূত্রে জানা যায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি ১৪টি উন্নয়ন প্যাকেজের জন্য দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে আলোচিত প্যাকেজে ৯টি ওয়ার্ডে ৬৭০টি সড়কবাতি ক্রয়, ১৪০ মিটার ড্রেন স্ল্যাব নির্মাণ এবং পলবান্ধা এলাকায় রাস্তা সংস্কার ও পুকুরপাড়ে ব্লক বসানোর জন্য প্রায় ২৫ লাখ টাকার বরাদ্দ ছিল।

    সরেজমিনে অনুসন্ধানে অভিযোগ ওঠে, যেখানে একটি ব্লকের বাজারমূল্য প্রায় ১৯০ টাকা, সেখানে হিসাবপত্রে প্রতিটি ব্লকের পেছনে প্রায় ৩ হাজার ৯০০ টাকা ব্যয় দেখানো হয়েছে। একইভাবে ৬০ থেকে ১২০ টাকা মূল্যের একটি সড়কবাতির দাম দেখানো হয়েছে প্রায় ৯১০ টাকা।

    স্থানীয় ঠিকাদার হাসান দাবি করেন, প্রকল্পে ব্যবহৃত ২৭৬টি ব্লকের বাজারমূল্য প্রায় ৫২ হাজার টাকা। সিমেন্ট, বালু ও শ্রমিক ব্যয়সহ পুরো কাজের খরচ এক লাখ টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু সরকারি নথিতে এর বিপরীতে কয়েকগুণ বেশি ব্যয় দেখানো হয়েছে।

    পৌরসভার একাধিক কর্মচারীর অভিযোগ, প্রকল্পে দেখানো সব সড়কবাতি বাস্তবে কেনা হয়নি। অনেক এলাকায় পুরোনো বাতিই রয়ে গেছে, আবার কোথাও নতুন বাতি স্থাপনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত এক বছরে অনেক এলাকায় নতুন সড়কবাতি লাগানো হয়নি।

    ঝিলিক ট্রেডার্সের মালিক আব্দুল্লাহ জানান, স্থানীয়ভাবে উৎপাদিত ১২ ওয়াটের সড়কবাতি পাইকারি বাজারে ৬০ টাকায় পাওয়া যায়। উন্নত মানের একই ধরনের বাতির দামও ১২০ টাকার বেশি নয়।

    অভিযোগ রয়েছে, ১৪০ মিটার ড্রেন স্ল্যাব নির্মাণেও নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। স্থানীয়দের দাবি, বসানোর সময়ই কয়েকটি স্ল্যাব ভেঙে যায়। প্রকল্প সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, ব্লক, সড়কবাতি ও স্ল্যাব নির্মাণ—এই তিন খাতেই কয়েক লাখ টাকা অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে।

    পৌরসভা প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, এমএমসি-এমকেটি জয়েন্ট ভেঞ্চারের নামে কাজটি বাস্তবায়ন করা হয়। লাইসেন্সধারী ঠিকাদার আলাল উদ্দিন এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে অনুসন্ধানে অভিযোগ উঠে, প্রকল্পের কাজ বাস্তবে পরিচালনা করেছেন পৌরসভার কার্য সহকারী বুলবুল আহমেদ, যিনি অন্যের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করেছেন।

    যদিও বুলবুল আহমেদ লাইসেন্স ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন, তবে কাজে অনিয়ম হয়ে থাকলে দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন।

    এদিকে সহকারী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম দাবি করেন, কাজ যথাযথভাবে সম্পন্ন হওয়ার পরই বিল পরিশোধ করা হয়েছে।

    বদলির বিষয়ে বুলবুল আহমেদ বলেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে আদেশের কপি হাতে পাননি, তবে বিষয়টি শুনেছেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বদলির আদেশ কার্যকর হওয়া ঠেকাতে তিনি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছেন।

    ইসলামপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইন বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের পর বিষয়টি তদন্তের আওতায় আনা হয় এবং পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    সর্বশেষ হালনাগাদ 14 hours আগে

    জামালপুর দাম পৌর কর্মচারী

    এই বিষয়ে আরও সংবাদ

    বাড়ছে বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা

    ২০২৯ সালে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

    একক ভ্যাট ও করপোরেট করহার চায় আইএমএফ

    রাজস্ব ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    দেশে ফেরার আগে বাংলার লোকগানে মুগ্ধ করলেন সানজয়

    মান্নাত নিয়ে আইনি লড়াইয়ে জয়, স্বস্তিতে শাহরুখ খান

    বাড়ছে বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা

    ২০২৯ সালে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

    প্রকাশ পেল সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক

    ঋণ আদায় আগের চেয়ে আশাব্যঞ্জক - এমডি
    বিডিবিএল আগের নামে ফিরছে

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

    একক ভ্যাট ও করপোরেট করহার চায় আইএমএফ

    যে গণতান্ত্রিক রায় রক্তক্ষরণে পরিণত হয়েছিল: ১৯৭১-এর নির্মম বাস্তবতা

    পুতুলের কণ্ঠে সৈয়দ রেজা আলীর নতুন মিউজিক্যাল ফিল্ম ‘বেখেয়ালি মন’

    রাজস্ব ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

    শিল্পপ্রতিষ্ঠানের জন্য সুখবর
    আরও সহজ হলো বিদেশে অর্থ পাঠানোর নিয়ম

    ৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে তেলের দাম

    দামের কারসাজিতে আলোচিত পৌর কর্মচারী, অবশেষে বদলি

    ফ্রান্স-স্পেন সেমিফাইনালের রেফারি কে এই ইভান বার্টন?

    প্রবৃদ্ধি আছে, কিন্তু রাজস্ব চাহিদার সঙ্গে তাল মিলছে না

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত পণ্যে ২০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.