Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

    জুন ২৫, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বিশেষ প্রতিনিধি> 

    দেশের বিভিন্ন সরকারি সেবা খাতে দুর্নীতি ও ঘুষের বিস্তার এখন ওপেন সিক্রেট। সেবাগ্রহীতাদের অভিজ্ঞতার ভিত্তিতে পরিচালিত এক জরিপে দেখা গেছে, দুর্নীতি ও ঘুষের দিক থেকে সবচেয়ে বেশি অভিযোগ পাসপোর্ট সেবা ঘিরে। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

    জরিপ অনুযায়ী, পাসপোর্ট সেবা নিতে গিয়ে ৮৪ দশমিক ৪ শতাংশ গ্রাহক কোনো না কোনো ধরনের দুর্নীতির মুখোমুখি হয়েছেন। একই খাতে ঘুষ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ৭৬ দশমিক ৬ শতাংশ সেবাগ্রহীতার। অন্যদিকে বিআরটিএর ক্ষেত্রে দুর্নীতির হার ৭৯ দশমিক ৩ শতাংশ এবং ঘুষের হার ৬৩ দশমিক ৫ শতাংশ।

    প্রতিবেদনে বলা হয়েছে, পাসপোর্ট সেবায় দুর্নীতি ও ঘুষের প্রবণতা গ্রামাঞ্চলে তুলনামূলক বেশি। গ্রামে ৮৭ শতাংশ এবং শহরে ৭৯ দশমিক ৪ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়েছেন। ঘুষের ক্ষেত্রেও গ্রামাঞ্চলের হার ৭৯ দশমিক ১ শতাংশ, যেখানে শহরে তা ৭১ দশমিক ৮ শতাংশ।

    বিআরটিএর ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা গেছে। এই প্রতিষ্ঠানে গ্রামাঞ্চলের ৮০ দশমিক ৪ শতাংশ এবং শহরের ৭৭ দশমিক ৭ শতাংশ সেবাগ্রহীতা দুর্নীতির শিকার হয়েছেন। ঘুষ দিতে হয়েছে যথাক্রমে ৬১ দশমিক ৫ ও ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষকে।

    পাসপোর্ট ও বিআরটিএর পর দুর্নীতি ও ঘুষের অভিযোগ বেশি পাওয়া গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, ভূমি অফিস, বিচারসেবা, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে। দুর্নীতির শিকার হওয়ার হার বিচারসেবায় ৭১ দশমিক ৩ শতাংশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ৬৯ দশমিক ৪ শতাংশ এবং ভূমি খাতে ৬৬ দশমিক ৩ শতাংশ।

    সামগ্রিক চিত্রে দেখা গেছে, দেশের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ অন্তত একবার ঘুষ দিতে বাধ্য হয়েছেন। আর ৮১ দশমিক ৬ শতাংশ নাগরিক কোনো না কোনো সরকারি সেবা নিতে গিয়ে দুর্নীতির অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

    টিআইবির মতে, জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে দুর্নীতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। বিশেষ করে পাসপোর্ট ও বিআরটিএর মতো গুরুত্বপূর্ণ সেবাখাতে সংস্কার ও কার্যকর নজরদারির ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

    প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    ঘুষ দুর্নীতি পাসপোর্ট বিআরটিএ

    এই বিষয়ে আরও সংবাদ

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.