Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৭ বৈশাখ, ১৪৩৩ | ৩০ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দেশের অর্থনৈতিক খুব একটা উন্নতি হয়নি

    সেপ্টেম্বর ৯, ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আগস্টে কিছুটা উন্নতি হলেও দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখনো সংকোচনের দিকেই আছে। জুলাইয়ের তুলনায় আগস্টের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই সূচক ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৩ দশমিক ৫ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। তারপরও পিএমআই মান অনুযায়ী দেশের অর্থনৈতিক পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।

    ৮ সেপ্টেম্বর রাজধানীতে এমসিসিআইয়ের কার্যালয়ে আগস্টের পিএমআই সূচক প্রকাশ করা হয়। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ, বাংলাদেশ যৌথভাবে প্রতি মাসে এ সূচক প্রকাশ করে।

    দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনের কারণে জুলাইয়ের পিএমআই মান ৩৬ দশমিক ৯ পয়েন্টে নেমে যায়। সে সময় রেকর্ড ২৭ পয়েন্ট কমেছিল এ সূচক। এর আগে জুনে পিএমআই সূচক ছিল ৬৩ দশমিক ৯ পয়েন্ট।

    পিএমআই সূচকটি শূন্য থেকে ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হয়। সূচকের মান ৫০-এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ আর ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়। আর সূচকের মান ৫০ হলে তা অর্থনীতির কোনো পরিবর্তন হয়নি বলে বোঝানো হয়। দেশের অর্থনীতির প্রধান চারটি খাত- কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের গতিবিধির ওপর ভিত্তি করে প্রতি মাসে এ সূচক তৈরি করা হয়।

    আগস্টের পিএমআই প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই ও আগস্টে টানা আন্দোলন এবং সহিংস পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাপক মাত্রায় বিঘ্নিত হয়। এ কারণে অর্থনীতির প্রধান চারটি খাতেই পরিস্থিতির অবনমন ঘটে। তবে ৮ আগস্ট অন্তর্র্বতী সরকার দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু মাসের শেষের দিকে এসে শ্রমিক  বিক্ষোভ ও দেশের কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হওয়ায় প্রত্যাশিত হারে বাড়েনি পিএমআই মান।

    আগস্টের পিএমআই সূচকে দেখা যায়, কৃষি খাতের পিএমআই মান ছিল ৩৮ দশমিক ৭, যা জুলাইয়ে ছিল ৩৫ দশমিক ৪ পয়েন্ট। উৎপাদন খাতের পিএমআই ছিল ৪৭ দশমিক ৭, যা আগের মাসে ছিল ৩৪ দশমিক ১ পয়েন্ট। আর সেবা খাতের সূচক ৩৭ থেকে বেড়ে দাঁড়ায় ৪৩ দশমিক ২ পয়েন্টে। কৃষি, উৎপাদন ও সেবা খাতের সূচক আগের মাসের তুলনায় আগস্টে বাড়লেও কমেছে নির্মাণ খাতের মান। এ মাসে নির্মাণ খাতের মান ছিল ৪০, যা আগের মাসে ৪৫ ছিল। সব মিলিয়ে জুলাইয়ের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ পিএমআই মান বেড়েছে আগস্টে।

    ছাত্র-জনতার আন্দোলনের কারণে দুই মাস ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ বন্ধ থাকায় নির্মাণ খাতের সূচক কমেছে বলেও প্রতিবেদনে জানিয়েছে এমসিসিআই।

    অনুষ্ঠানে এমসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারুক আহমেদ দাবি করেন, সম্প্রতি দেশের বিভিন্ন শিল্প-কারখানায় শ্রমিক অসন্তোষ, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আনুমানিক ৫ হাজার কোটি টাকার তি হয়েছে। ●

    অকা/আখা/ফর/বিকাল/৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    অর্থনৈতি উন্নতি হয়নি

    এই বিষয়ে আরও সংবাদ

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.