Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নন লাইফ বীমা কোম্পানির সভাও ভার্চুয়ালভাবে করা যাবে না

    ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ25
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের নন লাইফ বীমা কোম্পানির সভাগুলোও ভার্চুয়ালভাবে বা অনলাইনে আর করা যাবে না। বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি এক খবর বিজ্ঞপ্তিতে সে কথা অর্থকাগজকে জানায়। লাইফ বীমা কোম্পানির ক্ষেত্রে ১৩ ফেব্রুয়ারি এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

    আইডিআরএ’র উপ পরিচালক (নন লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের ১৭৯ সভার সিদ্ধান্ত অনুসারে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ আদেশ যথাযথভাবে পালনের জন্য সকল বীমা কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়।
    জানা গেছে, নিকট অতীতের সরকার সমর্থিত বীমা উদ্যোক্তা ও মালিক অনেকেই গা ডাকা দিয়েছেন! বিদেশ এবং অজ্ঞাত স্থান থেকে বীমা কোম্পানির সভাগুলোতে অনেক চেয়ারম্যান ও পরিচালক ভার্চুয়াল পদ্ধতিতে অংশগ্রহণ করেছেন অনেকদিন ধরে। গা ঢাকা বা আত্মগোপণে থাকা মালিক ও উদ্যোক্তাদের সশরীরে উপস্থিত করানোর উদ্দেশ্যে সরকারের নির্দেশ অনুযায়ী আইডিআরএ এ সিদ্ধান্ত নিয়েছে। বীমা কোম্পানিগুলোতে নিকট অতীতের সরকারের অনিয়ম ও দুর্নীতিতে অভিযুক্ত বীমা উদ্যোক্তা ও মালিকদের আইন ও সুশাসনের আওতায় আনার জন্য নিয়ন্ত্রক সিদ্ধান্তটা নিয়েছে বলে জানা গেছে।
    দেশের জীবন বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো ১৩ ফেব্রুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর পরিচালক ( একচ্যুয়ারি ও এজেন্ট) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত পত্রে (স্মারক- ৫৩.০৩.০০০.০৩৮.৯৯.০০১.২৩.২৯) বলা হয়, পর্ষদের যে কোনো কমিটির সভা  এবং পর্ষদের যে কোনো কমিটির সভায় কোনো ব্যক্তি ভার্চুয়ালি অংশ নিতে পারবে না। সশরীরে প্রত্যেকে অবশ্যই সভায় অংশ নিতে হবে।
    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর এ নির্দেশ নিয়ে জীবন বীমা কোম্পানির মুখ্য নির্বাহী ও পরিচালক অনেকেই আতঙ্কে রয়েছেন।
    অভিজ্ঞ একজন জীবন বীমা প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থকাগজকে বলেছেন, নিয়ন্ত্রকের আদেশটি কার্যকর হলে যারা দেশে উপস্থিত রয়েছেন তাদের নিয়ে কোম্পানিগুলোর পর্ষদ পুনর্গঠন করতে হবে। এরমধ্যে দেশের কটি জীবন বীমা কোম্পানির পর্ষদে পরিবর্তন আনা হয়েছে বলে আরও জানা গেছে। ●
    অক/সাবীকো/রাত/১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সুশাসন

    এই বিষয়ে আরও সংবাদ

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.