Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নিট রিজার্ভ কমে ১৯ বিলিয়ন ডলারে নেমেছে

    নভেম্বর ৮, ২০২৩ ৪:২৮ পূর্বাহ্ণUpdated:নভেম্বর ৮, ২০২৩ ৪:২৮ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ আরও কমে এবার ১৯ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলারে নেমে গেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা বাবদ ১১৭ কোটি ডলার পরিশোধ করার পর নিট রিজার্ভ কমে ১ হাজার ৯৫৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে গ্রস রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৫ বিলিয়ন ডলারে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। 

    কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, আকুর দেনা পরিশোধ করা হয়েছে। তবে এখনো দেনা সমন্বয় করার ভাউচার পাওয়া যায়নি। যে কারণে রিজার্ভের প্রকৃত পরিমাণ জানা যাচ্ছে না। তবে আকুর দেনা বাবদ যে অর্থ পরিশোধ করা হয়েছে, তা বাদ যাবে। একই সঙ্গে রিজার্ভে আরও কিছু ডলার যোগ হয়েছে, সেগুলোসহ আজ রিজার্ভের প্রকৃত চিত্র পাওয়া যাবে। 

    সূত্র জানায়, আকুর সদস্য ৮টি দেশ দুই মাসের বাকিতে আমদানি-রপ্তানি বাণিজ্য করে। প্রতি দুই মাস পর এর মাধ্যমে দেনা-পাওনা সমন্বয় করা হয়। বাংলাদেশ আকুর সদস্য দেশগুলোর কাছ থেকে আমদানি বেশি করে, রপ্তানি করে কম। যে কারণে প্রতি কিস্তিতেই বাংলাদেশকে মোটা অঙ্কের দেনা একসঙ্গে পরিশোধ করতে হয়। এতে রিজার্ভ কমে যায়। 

    গতকাল মঙ্গলবার সেপ্টেম্বর ও অক্টোবরের আমদানির দেনা বাবদ ১১৭ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এ দেনা পরিশোধ করার আগে গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৬৫১ কোটি ডলার। দেনা পরিশোধ করার পর রিজার্ভ ২ হাজার ৫৩৪ কোটি ডলারে নেমে এসেছে। একই সঙ্গে নিট রিজার্ভ ২ হাজার ৭৫ কেটি ডলার থেকে কমে ১ হাজার ৯৫৮ কোটি ডলারে নেমেছে। 

    তবে রিজার্ভের চূড়ান্ত হিসাব করা হলে এর পরিমাণ কিছুটা বাড়তে পারে। কারণ, এর মধ্যে রেমিট্যান্স ও রফতানি আয়ের আরও কিছু ডলার রিজার্ভে যোগ হবে। এতে রিজার্ভের পরিমাণ কিছুটা বাড়বে। তবে নিট হিসাবে খুব একটা বাড়বে না। কারণ, বাণিজ্যিক ব্যাংকগুলোর আমদানির দায় ও বৈদেশিক ঋণ পরিশোধের জন্য প্রায় প্রতিদিনই রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে। এতে রিজার্ভ কমে যাচ্ছে। 

    গত অর্থবছরে রিজার্ভ থেকে ১ হাজার ৩৫৭ কোটি ডলার ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয়েছে। চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত প্রায় ৪৫০ কোটি ডলার বিক্রি করা হয়েছে। এসব ডলার দিয়ে ব্যাংকগুলো আমদানির দায় ও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করেছে। তবে এখন রিজার্ভ থেকে ডলার বিক্রি কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যে কারণে ব্যাংকগুলো এলসির দায় ও বৈদেশিক ঋণ শোধে হিমশিম খাচ্ছে। 

    এদিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলা হচ্ছে ডলারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীল না হয়ে নিজস্ব উৎস থেকে ডলার সংগ্রহ বাড়ানোর জন্য। এখন ব্যাংকগুলো রেমিট্যান্সের বিপরীতে বাড়তি টাকা দিয়ে রেমিট্যান্স সংগ্রহ করছে। এতে কিছু ব্যাংকের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। 

    আকুর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা দুই মাসের বাকিতে পণ্য আমদানি-রপ্তানি করে। 

    দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ ৪ হাজার ৮০৬ কোটি ডলারে উঠেছিল। এখন তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৩৪ কোটি ডলারে। ওই সময়ে রিজর্ভ কমেছে ২ হাজার ২৭২ কোটি ডলার। এদিকে আইএমএফ-এর বেঁধে দেওয়া সীমার চেয়েও রিজার্ভ বেশ কম। যে কারণে আইএমএফ তার বেঁধে দেওয়া সীমা কমানোর প্রস্তাব করেছে। আইএমএফ-এর নির্বাহী বোর্ড অনুমোদন করলে তা চূড়ান্ত হবে।

    অকা/ব্যাংখা/ সকাল/০৮ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    নিট রিজার্ভ কমে ১৯ বিলিয়ন ডলারে নেমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.