ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর বেলা
১২ টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ আগস্ট।
এদিকে চলতি ২০২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত ৯৬ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। এতে সমন্বিত জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ১২০ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা। যা আগের বছর একই সময় সমন্বিত বেড়েছিল ৫২ কোটি ৭৪ লাখ টাকা এবং সমন্বিত জীবন বীমা তহবিলের পরিমাণ ছিল ৩ হাজার ৭১৫ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে চলতি হিসাব বছরের ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত প্রিমিয়াম আয় বেড়েছে ১১৩ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা। এতে সমন্বিত জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ১২০ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা। যা আগের বছর কোম্পানিটির সমন্বিত প্রিমিয়াম আয় বেড়েছিল ১৬ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা এবং সমন্বিত জীবন বীমা তহবিলের পরিমাণ ছিল ৩ হাজার ৭১৫ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা।
#
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
