Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    পাঁচ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির কঠোর তদন্ত

    জুন ১৯, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পুঁজি বাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি ও আরও দুটি প্রতিষ্ঠানসহ মোট পাঁচটি কোম্পানির বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দীর্ঘ দিন ধরে এসব কোম্পানি বিপুল অঙ্কের ঋণের বোঝায় জর্জরিত। এই পাঁচটি কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, শাইনপুকুর সিরামিকস, রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) এবং নিউলাইন ক্লোথিংস।
    বিএসইসি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তাদের ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে। এই তদন্তের মূল লক্ষ্য হলো কোম্পানিগুলোর আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনা খুঁজে বের করা। তদন্ত কমিটি কোম্পানিগুলোর কারখানা ও অফিস পরিদর্শন করবে, হিসাবপত্র খতিয়ে দেখবে, পরিচালক ও উদ্যোক্তাদের শেয়ার ধারণের তথ্য যাচাই করবে, অভ্যন্তরীণ লেনদেন পর্যালোচনা করবে, ব্যাংক অ্যাকাউন্টের কার্যক্রম বিশ্লেষণ করবে এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনে কোনো অনিয়ম বা গাফিলতি ছিল কিনা তা তদন্ত করবে।
    দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ব্যাংক ঋণের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে, যার একটি বড় অংশ বর্তমানে মন্দ ঋণে (Non-performing loan) পরিণত হয়েছে। কোম্পানিগুলোর হালনাগাদ আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। ‘এ’ ক্যাটাগরির কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর ২০২৪ সালের জুন পর্যন্ত মোট ঋণ ৬০২ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণ ৪২৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা এবং দীর্ঘমেয়াদি ঋণ ১৭৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরির কোম্পানি বেক্সিমকো লিমিটেড এর ২০২৪ সালের জুন পর্যন্ত মোট ঋণ দাঁড়িয়েছে ৬ হাজার ৪৪৯ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণ ৩ হাজার ১০৯ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা এবং দীর্ঘমেয়াদি ঋণ ৩ হাজার ৩৪০ কোটি ৫১ লাখ টাকা। একই গ্রুপের ‘বি’ ক্যাটাগরির কোম্পানি শাইনপুকুর সিরামিকস এর ২০২৪ সালের জুন পর্যন্ত মোট ঋণ ৯৮ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণ ৯৭ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা এবং দীর্ঘমেয়াদি ঋণ ৯৫ লাখ ৬০ হাজার টাকা। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস এর সর্বশেষ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই কোম্পানির মোট ঋণ ১৯৩ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকার বেশি। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণ ৯৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা এবং দীর্ঘমেয়াদি ঋণ ৯৮ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকা। তবে, ২০২১ সালের পর থেকে কোম্পানিটি কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। একইভাবে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি নিউলাইন ক্লোথিংস এর ২০২১ সালের জুন পর্যন্ত মোট ঋণ ছিল ৯১ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণ ২১ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা এবং দীর্ঘমেয়াদি ঋণ ৬৯ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা। এই কোম্পানিরও ২০২১ সালের পর কোনো হালনাগাদ আর্থিক তথ্য পাওয়া যায়নি।
    বিএসইসির বর্তমান কমিশন, চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। কোম্পানির শেয়ার ধারণে অনিয়ম, 'জেড' ক্যাটাগরির কোম্পানিগুলোর স্বচ্ছতার ঘাটতি এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন না করা— এসব বিষয়ে কমিশন কঠোর অবস্থান নিচ্ছে। পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, এই ধরনের নজরদারি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সাহায্য করবে। তবে ঋণের বিপুল বোঝা, অনিয়মের দীর্ঘ ইতিহাস এবং আইনি জটিলতার কারণে বাজারে কিছুটা অনিশ্চয়তা রয়েই যেতে পারে। বিনিয়োগকারীদের উচিত গুজবের পরিবর্তে প্রকৃত তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া। এই পাঁচ কোম্পানির বিরুদ্ধে তদন্ত বাংলাদেশের পুঁজিবাজারে একটি সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তদন্ত প্রতিবেদন, আদালতের রায় এবং শেয়ার বিক্রির ফলাফল আগামী দিনগুলোতে বাজারের গতি-প্রকৃতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। ●
    অকা/পুঁবা/ই/সকাল/১৯ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    গ্যাস সংকট: পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.