Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন উদ্যোগ

    মে ২৩, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    আগামী জাতীয় বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একাধিক সূত্র জানিয়েছে, প্রস্তাবিত এ ব্যবস্থার আওতায় বিদেশে থাকা অর্থ দেশে এনে নির্দিষ্ট খাতে বিনিয়োগ করলে তার উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে না।

    বিশেষ করে উৎপাদনশীল শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে উৎসাহ দিতে এ সুবিধা দেওয়া হতে পারে। তবে এ ধরনের অর্থ বৈধ করতে প্রচলিত করহারের তুলনায় অতিরিক্ত কর আরোপের চিন্তাও রয়েছে।

    এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে বিদেশে চলে যাওয়া অর্থের একটি অংশ অর্থনীতিতে ফিরিয়ে এনে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, বিদেশ থেকে অর্থ এনে উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করলে সীমিত পরিসরে কর-অ্যামনেস্টি দেওয়ার বিষয় বিবেচনায় রয়েছে।

    তিনি জানান, এ সুযোগ কেবল অবৈধভাবে পাচার হওয়া অর্থের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না; বিদেশে বৈধ উপায়ে অর্জিত সম্পদও দেশে এনে বিনিয়োগের সুযোগ পেতে পারে।

    অন্তর্বর্তী সরকারের প্রণীত শ্বেতপত্র অনুযায়ী, গত দেড় দশকে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরে বিদেশে থাকা সম্পদ বৈধ করার সুযোগ দিয়েছিল তৎকালীন সরকার। সে সময় ৭ থেকে ১৫ শতাংশ কর দিয়ে অর্থ বৈধ করার সুযোগ থাকলেও প্রত্যাশিত সাড়া মেলেনি। পরে সেই সুবিধা আর বহাল রাখা হয়নি।

    আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের কথা রয়েছে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    ব্যবসায়ী মহলের একাংশ মনে করছে, অর্থনীতির বর্তমান স্থবিরতায় এ ধরনের উদ্যোগ বিনিয়োগ বাড়াতে সহায়ক হতে পারে। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, দেশে বেসরকারি বিনিয়োগ দীর্ঘদিন ধরেই কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারছে না। তার মতে, বিদেশে থাকা অর্থ উৎপাদনমুখী খাতে ফিরিয়ে আনা গেলে কর্মসংস্থান ও শিল্প খাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

    অন্যদিকে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ ভিন্নমত পোষণ করেছেন। তার মতে, পাচার হওয়া অর্থ ফেরানোর চেয়ে পাচার প্রতিরোধে গুরুত্ব দেওয়া বেশি জরুরি। তিনি বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, এ ধরনের সুযোগে উল্লেখযোগ্য অর্থ ফেরত আসে না। বরং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে পুঁজি বিদেশে সরিয়ে নেওয়ার প্রবণতাই কমবে।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানও সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি বলেন, প্রকৃত উদ্দেশ্য যদি পাচার হওয়া অর্থ ফেরানো হয়, তাহলে সীমিত পরিসরে এমন উদ্যোগ বিবেচনা করা যেতে পারে। বিশ্বের বিভিন্ন দেশেও এ ধরনের ব্যবস্থা রয়েছে।

    তবে তার মতে, এ সুবিধা দিতে হলে কঠোর মানদণ্ড, অতিরিক্ত করহার এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবৈধ উপায়ে সম্পদ অর্জনকারীরা যাতে এই সুযোগের অপব্যবহার করতে না পারেন এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকে, সেটিও নিশ্চিত করা জরুরি।

     

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    মোদির ওপর চাপ বাড়াচ্ছে আন্দোলন, দিল্লিতে উত্তপ্ত পরিস্থিতি

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.