Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ৩ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালকরা ওই কোম্পানি থেকে ঋণ নিলে কর দিতে হবে

    জুন ১০, ২০২৪ ৫:০৪ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আগামীতে পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালকরা ওই কোম্পানির কাছ থেকে ঋণ নিলে, তা ডিভিডেন্ড বা লভ্যাংশ হিসেবে গণ্য হবে এবং এর ওপরে ট্যাক্স দিতে হবে। প্রস্তাবিত ফাইন্যান্স বিলে এ ধরনের একটি নতুন ধারা যোগ করা হয়েছে বলে জানা গেছে।

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মূলত কর এড়িয়ে যেতে ঋণ নেওয়ার সুযোগ নিয়ে কোনো কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালকরা অ্যাকিউমুলেটেড প্রফিট (পুঞ্জিভূত লাভ) হওয়া কোম্পানির কাছ থেকে লভ্যাংশ না নিয়ে কিংবা কম লভ্যাংশ নিয়ে ঋণ নিচ্ছেন।

    নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের আয়কর বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, "ঋণের ওপর ট্যাক্স হয় না, কিন্তু লভ্যাংশের ওপর ট্যাক্স হয়। আমরা খেয়াল করেছি যে, কোনো কোনো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে (অ্যাকিউমুলেটেড প্রফিট থাকা কোম্পানি) ডিভিডেন্ড (লভ্যাংশ) না নিয়ে ঋণ নেওয়া হচ্ছে। আবার বছরের পর বছর ধরে ওই ঋণ শোধ করা হচ্ছে না। কিন্তু নতুন করে আবারও ঋণ নেওয়া হচ্ছে।"

    "এই উপায়ে ট্যাক্স অ্যাভয়ডেন্স (কর এড়িয়ে যাওয়া) ঠেকাতে ফাইন্যান্স বিলে নতুন প্রস্তাব আনা হয়েছে," বলেন তিনি।

    বর্তমানে কেবল অ্যাকিউমুলেটেড প্রফিট রয়েছে, এমন প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডাররা (মূলত পরিচালকরা) ওই কোম্পানির কাছ থেকে ঋণ নিলে তা লভ্যাংশ হিসেবে গণ্য হতো এবং এর ওপর ট্যাক্স দিতে হতো।

    বর্তমানে লভ্যাংশ হিসাবে প্রাপ্ত যেকোনো আয় একজন ব্যক্তির মোট আয়ের সাথে যোগ হয় এবং এর ওপর নিয়মিত হারে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত কর দিতে হয়।

    তবে নতুন প্রস্তাবে 'প্রাইভেট' শব্দটি তুলে দেওয়ার ফলে পাবলিক লিমিডেট কোম্পানির শেয়ারহোল্ডাররাও এই ট্যাক্সের আওতায় চলে আসবেন।

    কর বিশেষজ্ঞরা সরকারের নতুন এ প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছেন।

    এনবিআরের সাবেক সদস্য সৈয়দ মো. আমিনুল করিম বলেন, "এটি ভালো উদ্যোগ। এর ফলে মিসইউজ (অপব্যবহার) কমবে এবং রাজস্ব আদায় বাড়ার সুযোগ তৈরি হবে।"

    তিনি বলেন, "মূলত ঋণের সুযোগ নিয়ে কিছু ক্ষেত্রে কোম্পানির পরিচালকরা মুনাফা হওয়া সত্ত্বেও লভ্যাংশ না নিয়ে ঋণ নিয়ে আসছেন, যার উদ্দেশ্য ট্যাক্স অ্যাভয়েড করা।"

    দেশে বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা প্রায় ৪০০। এর মধ্যে ৩০০ এর বেশি কোম্পানি মুনাফার বিপরীতে লভ্যাংশ দিচ্ছে।

    ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেন, পাবলিক লিমিটেড কোম্পানিতে এ ধরনের ঋণ অনৈতিক।

    তিনি টিবিএসকে বলেন, এমন কোম্পানি থেকে ঋণ নেওয়া— যেখানে কোম্পানির বোর্ডে সব শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্ব নেই— তা অনৈতিক হিসাবে দেখা যেতে পারে।

    "কিছু কিছু কোম্পানি আছে, যেখানে স্পন্সররা মাত্র ৩০ শতাংশ শেয়ারের মালিক এবং এর মূল দায় থাকে পাবলিকের ওপর। তাই প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোতে এ ধরনের ঋণের অনুমোদন দেওয়া উচিত নয়; এটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নজরে থাকা উচিত," যোগ করেন তিনি।

    তিনি এ ধরনের ঋণকে লভ্যাংশ হিসাবে বিবেচনা করে এর ওপর কর আরোপ সমর্থন করেন না। তিনি মনে করেন, পরিচালককে ঋণ দেওয়া হবে কি–না, কেবল পরিচালনা পর্ষদই সে সিদ্ধান্ত নিতে পারে। ●

    অকা/পুঁবা/সৈই/সকাল/১০ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    মূল্যস্ফীতিতে স্বস্তির ইঙ্গিত, তবুও আয়-ব্যয়ের চাপ কাটেনি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.