Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পুঁজিবাজারের টি প্লাস ওয়ান এর প্রভাব

    জুন ৯, ২০২২ ৪:৪২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    পুঁজিবাজারে টি প্লাস ওয়ান সেটেলমেন্ট, অর্থাৎ এক দিনে শেয়ার ম্যাচুরড হলে পরের দিনই বিক্রি করার যে নির্দেশ দেয়া হয়েছে, সেটি বাজারে কী প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা চলছে।

    যেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে, অর্থাৎ ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির শেয়ারে এই স্যাটেলমেন্ট পদ্ধতি চালু করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) চিঠি দিয়েছে বিএসইসি। কীভাবে এটি বাস্তবায়ন করা যায় তা আগামী ১২ জুনের মধ্যে জানাতে বলা হয়েছে।

    টি প্লাস ওয়ান বাস্তবায়ন হলে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ড কেনার পরদিনই বিক্রি করতে পারবেন। তবে ‘জেড’ ক্যাটাগরির প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সুযোগ পাওয়া যাবে না।

    বর্তমানে পুঁজিবাজারে টি প্লাস টু সেটেলমেন্ট চালু রয়েছে। ফলে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির শেয়ার কেনার তৃতীয় দিনে বা দুই দিন পর বিক্রি করতে পারেন বিনিয়োগকারীরা।

    ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের সভাপতি রিচার্ড ডি রোজারিও মনে করেন, নতুন এই পদ্ধতি পুঁজিবাজারে লেনদেন বাড়াবে। এটি শেয়ার কেনাবেচা বাড়াবে। তিনি বলেন, আমরা তো চাচ্ছি, মার্কেটের ভলিউম বাড়াতে। মার্কেট ইজি গোয়িং হোক, যাতে আরও কুইক অপারেশনাল কাজগুলো করা যায়। সে ক্ষেত্রে টি প্লাস ওয়ান জরুরি। আজকে শেয়ার কিনলে যদি এক দিন পরই ম্যাচিউরড হয়ে যায়, তাহলে এগুলো সহজ হবে। তিনি বলেন, বিশ্বের অন্যান্য বাজারে দিনে কিনে দিনে বিক্রি করার সুযোগও আছে। সেখানে টি প্লাস ওয়ান তো অবশ্যই আমাদের এখানে কখনও না কখনও হওয়া উচিত।

    তবে এই পদ্ধতিতে চট করে চলে যাওয়ার বদলে সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন তিনি। বলেন, এর সঙ্গে ডিএসইর সেটেলমেন্ট প্রসেসিংগুলোর ক্ষেত্রে কিছু কাজ করতে হবে। ফরেন ট্রেডের ক্ষেত্রে যে প্রসেসে হয় সেটাতেও টি প্লাস ওয়ান হলে একটি জটিলতার মধ্যে পড়ে যায় কি-না, আমি নিশ্চিত নই। তবে আমার মনে হয় ঐটাতে একটা সমস্যা তৈরি হতে পারে। আমাদের এই জিনিসগুলো ফিজিবিলিটি স্টাডি করে দেখে তারপরে যাওয়া উচিত। আমি এটার পক্ষে, তবে এই জিনিসগুলো বাস্তবায়ন হওয়ার পরই এটা হওয়া উচিত।’বাংলাদেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের স্বল্পতা নিয়ে যে আক্ষেপ আছে, টি প্লাস ওয়ান সেই আক্ষেপ আরও বাড়িয়ে দেয় কি না, এ নিয়ে আলোচনাও আছে।

    এ প্রশ্নে রিচার্ড বলেন, ‘বিনিয়োগকারী তো বিনিয়োগকারীই, তিনি একটা শেয়ার কিনে কালকে বিক্রি করার কথা চিন্তা করেন না। তার জন্য টি প্লাস ওয়ান নয়, ট্রেড যারা করে তাদের জন্য এটি। বিনিয়োগকারী কিন্তু শেয়ার কিনবে এক, দুই বা তিন বছরের জন্য। ট্রেডে যারা সরাসরি জড়িত তাদের জন্য এটা প্রযোজ্য।

    এক দিনে সেটেলমেন্ট পুঁজিবাজারের গতিশীলতা বাড়াতে অনেক ভালো একটি সিদ্ধান্ত বলে মত দিয়েছেন প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, আমাদের ব্যাংকিং সিস্টেম অনেক এগিয়েছে, ডিজিটাইলজড হয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পুঁজিবাজারও ডিজিটাইজেশনের দিকে আরও এক ধাপ বেশি এগিয়ে যাবে। আগে টি প্লাস সিক্স ছিল, সেটি পরে ধাপে ধাপে কমিয়ে টি প্লাস টু করা হয়েছে। আমরা যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে অগ্রসর হচ্ছি এটা তারই নজির।

    দীর্ঘ মেয়াদে বিনিয়োগের চেয়ে ডে ট্রেডিং উৎসাহিত করবে বলে যে সমালোচনা- সেই প্রশ্নে সাইফুল ইসলাম বলেন, ডে ট্রেডিং উৎসাহিত হোক, হাউস কমিশন পাক। তাহলে ভলিউম বাড়বে। জিডিপিতে অবদান বেশি হবে। মানুষের উৎসাহ বাড়বে। দুই পরে টাকা লাগবে, পায় না। তিন দিন পরে শেয়ার বিক্রি করতে পারে। এতে মানুষ উৎসাহ পায় না।

    টি প্লাস ওয়ান সেটেলমেন্ট পুঁজিবাজারে উন্নয়নের কোনো ভূমিকা রাখবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ। তিনি বলেন, এতে শেয়ারবাজারের কোনো উপকার হবে বলে মনে হয় না। ব্রোকার হাউসের লাভ হবে। কারণ এটি চালু হলে টার্নওভার বেশি হবে, জুয়া খেলা আরও বাড়বে। এতে বিনিয়োগকারীর কীভাবে লাভ হবে?

    এই প্রশ্নে তিনি বলেন, যারা এক দিন পরই শেয়ার বিক্রি করবে, তারা কীভাবে বিনিয়োগকারী হন? বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন, ছয় মাস, এক বছর, দুই বছর, চার বছরের জন্য। এটা ভালো খারাপ কিছুই না। এটার পেছনে আর্গুমেন্ট কী? আর্গুমেন্ট হলো যারা ডেইলি ট্রেড করে তাদের সুবিধা হবে। তাদের টার্নওভার বাড়ল। এগুলো শেয়ারবাজারের জন্য ভালো কিছু না। ভালো কিছু হবে যদি বাজেটের মধ্যে কিছু থাকে এবং ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে পারে। আসলে ভালো কিছু না করে তারা অকাজের মধ্যে সময় দেয়।

    বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, টি প্লাস ওয়ানের সুবিধা হলো, এটা বাস্তবায়ন হলে লেনদেনের পরিমাণটা বাড়বে। এতে করে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো যে কমিশন পায়, তাদের কমিশনের পরিমাণ বেড়ে যাবে। অসুবিধার দিক হলো যে, নিয়ন্ত্রক সংস্থা বা বিভিন্ন সভা-সেমিনারে আমরা যেমন শুনি যে, প্রকৃত বিনিয়োগকারী, অর্থাৎ যারা ভালো শেয়ারে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করবেন এবং ডিভিডেন্ড গ্রহণ করবেন, তেমন বিনিয়োগকারী গড়ে উঠার পেছনে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে।

    নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে চিঠি দিয়েছেন বলে এখনই বাস্তবায়ন হচ্ছে এমন নয়। তিনি বলেন, স্টক এক্সচেঞ্জ ও সিডিবিএলের সিদ্ধান্ত ও মতামত আসার পরে বিএসইসি ফাইনাল সিদ্ধান্ত নেবে যে, এটা করবে কি করবে না। রেজাউলের ব্যক্তিগত মত হচ্ছে, এই পদ্ধতি পুঁজিবাজারকে গতিশীল করবে। তিনি বলেন, এটি চালু হলে ট্রেডেবল শেয়ার বাড়বে। ফলে মার্কেটে টার্নওভার, তারল্য বাড়বে। বাজারে অস্থিরতা কমে আসবে।

    #

    অকা/পুঁবা/দুপুর, ৯ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    পুঁজিবাজারের টি প্লাস ওয়ান এর প্রভাব

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    অপেক্ষা আরও পাঁচ মাস
    আইপিও স্থবিরতা কাটছে না

    শেয়ার বাজারে গতি আনতে কর সংস্কারের প্রস্তাব ডিএসইর

    আইপিও খরায় স্থবির দেশের শেয়ার বাজার

    আস্থাহীনতায় শেয়ার বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.