Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    পুঁজি বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

    অক্টোবর ৪, ২০২৪ ৬:১১ পূর্বাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস ৩ অক্টোবর সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে এসেছে, যা দুই মাসের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে ৩ অক্টোবর দেশের আরেক পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন দুটোই নিম্নমুখী ছিল।

    এদিকে ৩ অক্টোবর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৩ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৫৪ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৩ অক্টোবর দিন শেষে ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২১৯ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৮৮ পয়েন্ট।

    ৩ অক্টোবর সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মা, রেনাটা, ন্যাশনাল ব্যাংক, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২০৯টির, কমেছে ১৩৮টির আর অপরিবর্তিত ছিল ৫০টি সিকিউরিটিজের বাজার দর। ৩ অক্টোবর ডিএসইতে ৩১৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৪৪১ কোটি টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে ২৮ শতাংশ।

    খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, ৩ অক্টোবর ডিএসইর মোট লেনদেনের ২৬ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ দশমিক ৯ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ৭ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। ৬ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। আর ৬ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে প্রকৌশল খাত।

    ৩ অক্টোবর ডিএসইতে ইতিবাচক রিটার্নে শীর্ষ ছিল পাট, সেবা ও আর্থিক প্রতিষ্ঠান খাত। এসব খাতে ইতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ৩ দশমিক ২, ১ দশমিক ১ ও ১ শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল মিউচুয়াল ফান্ড, জীবন বীমা ও টেলিযোগাযোগ খাত। এ তিন খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ১, দশমিক ৭ ও দশমিক ৭ শতাংশ।

    এদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স ৩ অক্টোবর ১০ পয়েন্ট কমে ৯ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৯ পয়েন্ট কমে ১৫ হাজার ২৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

    এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত ছিল ২০টির বাজারদর। ৩ অক্টোবর সিএসইতে ২ কোটি ৮৯ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ২ অক্টোবর ছিল ৫ কোটি ৯৬ লাখ টাকা। ●

    অকা/পুঁবা/ফর/সকাল/৪ অক্টোবর/২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    পুঁজি বাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    করপোরেট সুশাসন শক্তিশালী করবে বিএসইসি

    একমি ল্যাবরেটরিজের নতুন এমডি তাসনিম সিনহা

    শেয়ারবাজারে আসছে নতুন আইন

    এসএমইতে বিনিয়োগ লাগবে ৩০ লাখ টাকা

    খায়রুল বাশার শেয়ারবাজারে নিষিদ্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.