Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পুঁজি বাজারে ধারালো পতন!

    মার্চ ৬, ২০২২ ১০:২৭ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    টানা কয়েক কার্যদিবস বাংলাদেশর পুঁজি বাজারে সূচকের পতন চলছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ নিয়ে প্রজ্ঞাপন, নেগেটিভ ইক্যুইটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সমন্বয় এবং ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধে। এসব কারণে পুঁজি বাজারে ধারালো পতন হয়েছে। এর সাথে সুযোগ সন্ধানী গোষ্ঠী যুদ্ধের ভীতিকে কাজে লাগিয়ে বড় ধরনের পতন ঘটিয়ে কম দামে শেয়ার কিনে নিতে নানা গুজব ছড়াচ্ছে। সেই গুজবের ফাঁদে পা দিচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। আতঙ্কিত হয়ে তাঁরা লোকসানে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। অযৌক্তিক কারণে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন তারা।

    ডিএসই সূত্র মতে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর খবরে ওই দিন ডিএসইএক্স সূচকটি কমেছিল ১০৯ পয়েন্ট। যুদ্ধের খবরে বিশ্বের বড় সব পুঁজি বাজারেও বড় ধরনের দরপতন ঘটে। বিশ্ব পুঁজি বাজার বড় ধরনের পতনের ধাক্কা কাটিয়ে উঠেছে, কিন্তু যুদ্ধের রেশে বড় পতনের সেই ধাক্কা কাটাতে পারেনি বাংলাদেশের পুঁজি বাজার। ফলে সূচকের পতন দিয়ে চলছেই।

    বিএসইসি মনে করে, লেনদেনের শুরুতে কোনো কোনো ব্রোকারেজ হাউজের উদ্দেশ্যপ্রণোদিত ব্যাপক বিক্রি প্রধান ভূমিকা রেখেছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন ব্রোকারেজ হাউজের লেনদেন পরিস্থিতি পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। হঠাৎ করেই বিনিয়োগকারীরা কেন আতঙ্কিত হয়ে লোকসানে শেয়ার বিক্রি করছেন, তাও জানতে চাইছে নিয়ন্ত্রক সংস্থাটি।

    বড় পতনের কারণ হিসেবে অনেকে ইউক্রেনে রাশিয়ার হামলা এবং কিছু ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের ঋণাত্মক ইকুইটির বিষয়টিকে প্রাধান্য দিতে চাইছেন। তবে ইতিমধ্যেই বিশ্ব পুঁজি বাজার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ধকল সামলে উঠেছে, যার নজির সম্প্রতি দেখা গেছে। আর নেগেটিভ ইকুইটির যে বিষয়টিকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, সেটিও অনেক পুরনো। এক যুগ ধরেই নেগেটিভ ইকুইটি একটি সমস্যা হিসেবে থাকলেও এটির সমন্বয়ে প্রতি বছরই সময় বৃদ্ধি করছে বিএসইসি। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানের নেগেটিভ ইকুইটি সমস্যা রয়েছে, বাজার পতনে শক্ত ভূমিকা রাখার সামর্থ্য নেই সেসব প্রতিষ্ঠানের।

    এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি বলেন, যে সব কারণে পুঁজি বাজারে পতন হচ্ছে, এগুলো কোন সমস্যা না। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ সমাধানের পথে। ফলে বিশ্ব পুঁজি বাজার এখন আবার উর্ধ্বমুখী। কিন্তু আমাদের দেশে তা উল্টো।

    তিনি বলেন, নেগেটিভ ইক্যুইটি নিয়ে একটি আলোচনা চলছে। প্রায় একযুগ ধরে এটি নিয়ে আমরা চলছি। এর সমাধান আমরা সবাই চাই। এর সমাধানের মাধ্যমে যাতে পুঁজিবাজার আরও ভালো হয়, সেই চিন্তা কমিশন করছে। এটি বাজারের জন্য ইতিবাচক। অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপন দিয়েছে, তার তেমন প্রভাব বাজারে নেই। কারণ ওই প্রতিষ্ঠানগুলোর বাজারে বড় কোন বিনিয়োগ নেই। ফলে সার্বিক দিকে বিবেচনা করে মনে হয় পুঁজি বাজার নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি।

    #

    অকা/পুবা/ দুপুর, ৬ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    পুঁজিবাজারে ধারালো পতন!

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.